সব খবর
১১ জানুয়ারী ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের

বাংলাদেশ-ভারত উত্তেজনা নিরসনে সীমান্তে আপাতত বেড়া নির্মাণ বন্ধ রাখা হবে বলে গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তা।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ঞবনগরে কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। কিন্তু এতে আপত্তি জানায় বাংলাদেশের বিজিবি। তা সত্ত্বেও মঙ্গলবার আবারও বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে ওইদিন পতাকা বৈঠকের পর নির্মাণকাজ ফের বন্ধ করা হয়। এরপর এটি আর শুরু হয়নি।

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সিনিয়র কর্মকর্তা টাইমস অভ ইন্ডিয়াকে বলেন, “যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয়। তাই অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। এটি দ্রুত শুরু হবে। তবে আমরা কোনো দিন তারিখ নির্ধারণ করছি না।”

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রামে মাটির বাঙ্কার তৈরি করা হয়েছে। যেখানে পাহাড়া দিচ্ছেন বিজিবির সদস্যরা। ওই সময় সেখানে সাধারণ মানুষকেও পাহাড়া দিতে দেখা যায়।এ মুহূর্তে বাংলাদেশ-ভারত সীমান্তের ওই জায়গায় কোনো উত্তেজনা নেই বলে দাবি করেছেন বিএসএফের কর্মকর্তা।

 

পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার ৫০ শতাংশে কোনো বেড়া নেই। এরমধ্যে মালদার ১৭২ কিলোমিটার সীমান্তের ২৭ কিলোমিটার বেড়াবিহীন।

 

বিএসএফের কর্মকর্তা দাবি করেছেন, তারা গত বছর এ বেড়া বানানো শুরু করেন। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে এটি কয়েক মাস বন্ধ রাখেন। এরপর যখনই কাজ শুরু করেছেন তখনই বিজিবির বাধার মুখে পড়েছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০