সব খবর ডেস্ক
১২ জানুয়ারী ২০২৫, ৫:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীতা আম্বানির পপকর্ন ক্লাচটির বিস্তারিত জানলে অবাক হবেন আপনিও

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি তার ফ্যাশনের কারণে বরাবরই আলোচনায় থাকেন। গতবছরের নভেম্বরে মেয়ে ইশা আম্বানির প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হাজির হয়ে শিরোনামে ছিলেন আম্বানি সাম্রাজ্যের সম্রাজ্ঞী।

 

টিরা বিউটির ইভেন্টে নীতা আম্বানির হাতে রাখা পপকর্ন ব্যাগ নজর কেড়ে সবার। কেবল ব্যাগটির সৌন্দর্যেই নয় দামেও অবাক হয়েছে নেটদুনিয়া।

লাক্সারি ব্যাগটিকে ‘পপকর্নের ঠোঙা’ বললেও ভুল হবেনা।

পপকর্ন বাকেটের আদলে তৈরি ব্যাগটি সাদা কালো বাজেটের উপর গোলাপি রং দিয়ে লেখা পপ কোকো। এর উপরে পপকর্নের বদলে বসানো হয়েছে মুক্তো।

এদিকে ব্যাগটি সদ্য বাজারে এনেছে ফরাসী লাক্সারি ব্র্যান্ড শ্যানেল, ভারতীয় মুদ্রায় এর মূল্য মাত্র পাঁচ লাখ রূপি। এটি তাদের আসন্ন উইন্টার কালেকশনের ব্যাগ।

শ্যানেলের ওয়েবসাইট থেকে জানা গেছে, মুক্তা, হোয়াইট গোল্ড, সেমি প্রেশাস মেটাল এবং আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি হয়েছে এই পপকর্ন ব্যাগ।

ক্রিমরঙা ব্লেজার আর সিকোয়েন্সের কাজ করা কালো প্যারালাল প্যান্ট পরে অনুষ্ঠানে হাজির হন নীতা।

এছাড়া অভিজাত এই আউটফিটের সঙ্গে অনুষঙ্গ বাছাই করতেও নীতা বেশ সচেতন ছিলেন। কানে ছিল ওভারসাইজড হুপ ইয়াররিং, সঙ্গে ম্যাচিং আংটি। পিচরঙা লিপস্টিক আর গোলাপি ব্লাশের ছোঁয়ায় নীতাকে বেশ ফুরফুরে দেখাচ্ছিল। ঢেউখেলানো চুলগুলোকেও ছেড়ে রেখেছিলেন।

ভারতীয় পোশাকের ক্ষেত্রে নীতাকে জাঁকজমক মেকআপে দেখেই সবাই অভ্যস্ত। তবে পাশ্চাত্য ধাঁচের এ লুকে ছিমছাম সাজে থেকেছেন তিনি।

সফট ব্রাউন স্মোকি আইস আর গাঢ় আইলাইনারে নীতার মেকআপ এদিন এককথায় ছিল ‘ফ্ললেস’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০