সব খবর
১৪ জানুয়ারী ২০২৫, ৪:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওবায়দুল কাদেরের নির্দেশে ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল ; অভিযোগ বিএনপি নেতা মোমিত ফয়সালের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে গত ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল বলে অভিযোগ করেছেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল। তিনি বলেন, কোন ওয়াজ-মাহফিল করতে গেলে তারা বাধা দিত। কোনো ভালো বক্তা আসলে সেখান থেকে পুলিশ দিয়ে ধরে নিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হতো।

বাটইয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর গাজিরবাগ আল হেরা নূরানী মাদরাসা ও যুব সমাজের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপি নেতা গোলাম মোমিত ফয়সাল আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তাদের অনৈতিক জুলুম, নির্যাতনের কারণে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইসলামের প্রচার প্রসার আরও বেড়ে যাবে। গত ১৭ বছর মানুষ নোয়াখালীতে ওয়াজ মাহফিল করতে পারে নাই, কোরআন হাদীসের কথা বলতে পারে নাই। সমাজে আলেমগণ ওয়াজ করলে উপকৃত হয় সমাজ,রাষ্ট্রের লোকেরা।

তিনি অভিযোগ করে বলেন, ওয়াজ মাহফিল করতে গেলে ওবায়দুল কাদেরের নির্দেশে বাধা দেওয়া হতো। আওয়ামী সরকারের পতনের পর আজকে মানুষ স্বাধীন ভাবে তাদের ধর্ম চর্চা করতে পারছে। সমাজে ওয়াজ-মাহফিল বন্ধ থাকলে সমাজে অন্যায়, অত্যাচার,ব্যভিচার বেড়ে যায়।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন,আলোচিত ইসলামি বক্তা মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী, মাহফিলের প্রধান আলোচক ছিলেন নবীপুর ফয়েজিয়া মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা ইয়াছিন করিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০