সব খবর ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৫, ৭:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১০ বছর পর রঞ্জিতে ফিরে রোহিতের ৩ রান, জয়সোয়াল–গিল–পন্তরাও ব্যর্থ

রঞ্জি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের মুখোমুখি মুম্বাই। এমন ম্যাচের খোঁজ সাধারণত খুব বেশি মানুষ রাখেন না। কিন্তু মুম্বাইয়ের শারদ পাওয়ার স্টেডিয়ামে শুরু এই দুই দলের ম্যাচ নিয়ে আগ্রহের কমতি ছিল না। ১০ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরেছেন রোহিত শর্মা—বড় কারণ এটাই।

তবে ব্যাট হাতে দুঃস্বপ্নের এক অস্ট্রেলিয়ার সফর কাটিয়ে আসা ভারত অধিনায়কের ব্যাট হাসেনি মুম্বাইয়ের হয়েও। যশস্বী জয়সোয়ালের সঙ্গে মুম্বাইয়ের ইনিংস ওপেন করতে নেমে মাত্র ৩ রানই করতে পেরেছেন রোহিত। রোহিত আজ ফিরেছেন কাশ্মীরের পেসার উমর নাজিরের বলে পরশ ডোগরাকে ক্যাচ দিয়ে।

১৯ বল খেলা রোহিত ‘৩’ সংখ্যাটার সঙ্গে সম্ভবত বন্ধুত্ব পাতিয়ে ফেলেছেন! সর্বশেষ ৭ ইনিংসে যে এ নিয়ে চতুর্থবার ৩ রানে কাটা পড়লেন। অস্ট্রেলিয়ায় বিপক্ষে তিন টেস্টে দুবার ৩ রানে ফিরেছেন, রোহিত ৩ রান করে আউট হয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষেও। ব্যাট হাতে তিন টেস্টে ৫ ইনিংসে ৩১ রান করার পর সিডনিতে শেষ টেস্টের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রোহিত।

মুম্বাইয়ের হয়ে জয়সোয়াল করেছেন ৪ রানএএফপি ফাইল ছবি

রোহিতের জাতীয় দল সতীর্থ জয়সোয়ালও খুব বেশি রান করতে পারেননি, ফিরেছেন মাত্র ৪ রান করেই। ভারতের জাতীয় দলের আরও তিন খেলোয়াড় অজিঙ্কা রাহানে (১২), শ্রেয়াস আইয়ার (১১) ও শিবম দুবেও (০) ফিরেছেন অল্প রানে।

এই প্রতিবেদন লেখার সময় রোহিতদের মুম্বাই ৭ উইকেটে করেছে ৭২ রান। সপ্তম উইকেট অবশ্য পড়েছিল ৪৭ রানেই। এরপর তানুশ কোটিয়ানকে নিয়ে বাঁধ দিয়েছেন শার্দুল ঠাকুর।

আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে রিয়াল মাদ্রিদ, শঙ্কায় সিটি ও আর বাদই–বা পড়েছে কারা

রোহিত-জয়সোয়ালদের ব্যর্থতার দিনে রান পাননি শুবমান গিলও। বেঙ্গালুরুতে কর্ণাটকের বিপক্ষে ৪ রানে ফিরেছেন পাঞ্জাব অধিনায়ক। ভারত জাতীয় দলের আরেক খেলোয়াড় ঋষভ পন্ত দিল্লির প্রথম ইনিংসে করতে পেরেছেন মাত্র ১ রান। রাজকোটে রবীন্দ্র জাদেজাদের সৌরাষ্ট্রের বিপক্ষে খেলছেন পন্তরা।

রান পাননি ঋষভ পন্তওএএফপি ফাইল ছবি

অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জাতীয় দলের খেলোয়াড়দের দেয়। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকারা ছাড়া জাতীয় দল ও আশপাশে থাকা সবাই তাই খেলছেন রঞ্জিতে। ১২ বছর রঞ্জি ট্রফিতে না খেলা বিরাট কোহলি এই রাউন্ডে না খেললেও দিল্লির হয়ে পরের ম্যাচে মাঠে নামবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০