সব খবর
২৬ জানুয়ারী ২০২৫, ৬:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

গেলো রোববার সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নিপুনকে বহিষ্কারের তথ্যটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ-সভাপতি ও অভিনেতা ডি এ তায়েব।

সংশ্লিষ্টরা জানান, অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি দেওয়ার জেরে নিপুনকে বহিষ্কার করা হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের ১৬ জুলাই সমিতির প্যাড ব্যবহার করে কোটাবিরোধী আন্দোলন নিয়ে বিবৃতি দেন নিপুণ আক্তার। সেখানে নিজেকে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক ‘সাবেক’ বলে উল্লেখ করেন এই নায়িকা।

গত ১৭ জুলাই নিজের ফেসবুক ওয়ালেও ওই বিবৃতি পোস্ট করেন তিনি। এর পরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কিত হন তিনি।

এদিকে অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটি গত বছরের ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় এ বিষয় উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে নোটিশ দিলে তা তোয়াক্কা করেননি তিনি। এর জেরেই তাকে আজীবনের জন্য বহিষ্কার করে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি।

এর আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগ ওঠে নিপুনের বিরুদ্ধে। সেসময় গঠনতন্ত্র পরিপন্থি কাজ করায় নিপুনকে নোটিশ দিয়েছিলো কার্যনির্বাহী পরিষদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০