সব খবর
২৭ জানুয়ারী ২০২৫, ৫:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গরীব-দুঃখীদের ওপর কিসের আইন, প্রশ্ন মঈন খানের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, পতিত সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা প্রেতাত্মারা ঘোড়াশাল-পলাশের দরিদ্র মানুষের উপর জুলুম-অত্যাচার করেছে।

নরসিংদীর ঘোড়াশাল-পলাশে বিআইডব্লিউটি-এর ঢাকার কর্মকর্তারা ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদারদের কাছ থেকে ঘুষ না পেয়ে আইনের দোহাই দিয়ে প্রায় ১০ হাজার দরিদ্র জনগোষ্ঠীকে তাদের ১০০০ দোকানপাট ভেঙে তাদের আয়ের পথ রুদ্ধ করে অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলেও তার মন্তব্য।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল সাদ্দাম বাজারে বিআইডব্লিউটিএ কর্তৃক অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির এই নেতা।

ড. আব্দুল মঈনখান আরও বলেন, ‘দুর্নীতিবাজ বিআইডব্লিউটিএ গত ১৫ বছরে হাজার হাজার কোটি টাকার বালু লুটপাট-দুর্নীতি করেছে। তারা আজকে ঘোড়াশাল-পলাশে এসে আইন দেখাতে চায়, কিসের আইন? দরিদ্র মানুষদের শোষণ করা কি কোন দেশের আইন হতে পারে। তারা নিরীহ মানুষদের কাছ থেকে ঘুষ না পেয়ে অন্যায়ভাবে তাদেরকে উচ্ছেদ করেছে।

এ ধরণের কার্যক্রম বর্তমান সরকারকে বিপাকে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে দিনব্যাপী শীতলক্ষ্যা নদীর পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালায় বিআইডব্লিউটিএ। এতে অন্তত তিন শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০