সব খবর
২৭ জানুয়ারী ২০২৫, ৫:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পারিশ্রমিক না পেয়ে রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট

বারবার নেতিবাচক খবরে উঠে এসেছে দুর্বার রাজশাহীর নাম। বিপিএলের চট্টগ্রাম পর্বে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছিলেন দলটির ক্রিকেটাররা। গুঞ্জন ছিল টাকা না পেয়ে ঢাকায় বিপিএলের শেষ পর্বের ম্যাচ বয়কট করবেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) ঢাকায় বিপিএলের শেষ পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে পুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে রাজশাহী। এই ম্যাচে রাজশাহীর একাদশে নেই কোনো বিদেশি ক্রিকেটার। সব দেশি ক্রিকেটার নিয়েই রংপুরের বিপক্ষে মাঠে নামছে রাজশাহী।

ম্যাচের আগেই বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পেলেও ঠিকই পেয়েছেন দেশি ক্রিকেটাররা। পারিশ্রমিকের খাম পাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয়। পোস্টের ক্যাপশনে বিজয় রাজশাহীর আঞ্চলিক ভাষায় লিখেছেন, ‘অল ইজ ওয়েল, লে ঘিরে লে।’

পারিশ্রমিক না পেয়ে রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা মাঠেই আসেননি। এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে বলেন, ‘দুঃখজনক তো অবশ্যই। এটা অনাকাঙ্ক্ষিত, দল নিয়ে যা ঘটছে সবকিছুই অনাকাঙিক্ষত। এটা এটি নিয়ে আলোচনা করছি, বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা। বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনায় এসেছে, সমস্যা চিহ্নিত করার বিষয়ে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিপিএলের শেষের দিকে চলে আসছে, অস্বীকার করার কিছু নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০