সব খবর
৩ ফেব্রুয়ারী ২০২৫, ৬:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথম ধাপের ইজতেমা শেষে চলছে দ্বিতীয় ধাপের ইজতেমার প্রস্তুতি

টঙ্গী ৫৮ তম বিশ্ব ইজতেমা ১ম ধাপ শেষ করে দ্বিতীয় ধাপের ইজতেমার প্রস্তুতি নিচ্ছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নিজামের সাথীরা।

আজ ০২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত শেষ করে প্রথম ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসুল্লিরা ইতিমধ্যে ইজতেমার ময়দান ত্যাগ করেছেন। এবং দ্বিতীয় ধাপের ইজতেমায় যারা অংশগ্রহণ করবেন তারা আসা শুরু করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক, হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে অংশগ্রহণ করছেন- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর,মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর,টাংগাইল, পাবনা,নরসিংদী, সাভার,কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি,বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর,খাগড়াছড়ি, রাংগামাটি,নওগাঁ, বান্দরবন জেলা। এই ধাপে ঢাকার একাংশ সহ ২২টি জেলা অংশগ্রহণ করছেন মোট ৪০টি খিত্তায়।

আগামীকাল সোমবার ০৩.০২.২০২৫ বাদ ফজরের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।

প্রথম ধাপের ইজতেমার দোয়া শেষ করেই তাবলীগের বিভিন্ন স্বেচ্ছাসেবক কর্মীরা বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু করে এবং আজ মাগরিবের আগেই তা সম্পন্ন করে।

মাঠে ইতিমধ্যে ৭৬ দেশ থেকে প্রায় ৩,০৫০ জন বিদেশি মেহমান মেহমান অবস্থান করছেন। দ্বিতীয় ধাপের অর্থাৎ ৩,৪,৫ ফেব্রুয়ারি ইজতেমা শেষ করে তারা যার যার দেশে ফিরবেন। এদিকে বিদেশি মেহমানদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টেই সাধারণ ডাইরীর করার ব্যবস্থা গ্রহন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন- এন এম নাসিরুদ্দিন, উপ-পুলিশ কমিশনার (অপরাধ- দক্ষিণ), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

জানুয়ারি ৩১শে ও ফেব্রুয়ারি ১, ২ যে প্রথম ধাপের ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল, এখানে ইজতেমায় আগত মোট ০৫ জন মুসল্লির মৃত্যু হয়। এবং প্রথম ধাপের ইজতেমায় আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে প্রায় ৪০ লক্ষাধিক মুসল্লি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০