সব খবর ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ইংল্যান্ডের হয়ে খেললে এত দিনে অবসর নিতে হতো অশ্বিনকে’

মৃত্যু, কর আর টেস্টে অশ্বিনের ৫ উইকেট পাওয়া—জীবনে এই তিনটি বিষয় নিশ্চিত, এটি ওয়াসিম জাফরের কথা। বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট পাওয়ার পর রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে ভারতের সাবেক এই ক্রিকেটার এক্সে এভাবেই প্রশংসায় ভাসিয়েছিলেন।

টেস্টে এ নিয়ে ৩৭তম বার ইনিংসে ৫ উইকেট পেলেন ভারতীয় অফ স্পিনার, যা কিংবদন্তি শেন ওয়ার্নের সমান। ৬৭ বার ৫ উইকেট নিয়ে তাঁদের ওপরে আছেন শুধু শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন।

বোলার অশ্বিন মাঝেমধ্যে পুরোপুরি হয়ে ওঠেন ব্যাটসম্যানও। এমন সত্যিকারের এক অলরাউন্ডারই নাকি ইংল্যান্ডের বর্তমান দলে জায়গা না–ও পেতে পারতেন বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার।

পানেসার অবশ্য যে কারণ দেখিয়েছেন, তাতে অশ্বিনের কিছু করার নেই। বয়স তো বাড়বেই! পানেসারের দাবি, বয়সের কারণে অবসর নিতে হতো ৩৮ বছর বয়সী অশ্বিনকে।

ইংল্যান্ডের হয়ে ৭৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই স্পিনার ভারতের একটি সংবাদ সংস্থাকে বলেছেন, ‘ইংল্যান্ড অনেক পরীক্ষা–নিরীক্ষা করে। অশ্বিন যদি ইংল্যান্ডের হতো, তাহলে সম্ভাবনাময় কোনো তরুণকে দলে নিতে তারা অশ্বিনকে অবসর নিতে বলত। আমার মনে হয় ইংল্যান্ড বেশি পরীক্ষা করে, তারা পরীক্ষা করতে পছন্দ করে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০