সব খবর
৪ ফেব্রুয়ারী ২০২৫, ৫:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফারুক খানের ফেসবুক পোস্টটি কারাগার থেকে দেওয়া সম্ভব নয়: কারা কর্তৃপক্ষ

আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ফারুক খানের ফেসবুক পোস্টটি কারাগার থেকে দেওয়া সম্ভব নয়। সোমবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে এমন দাবি করেছে কারা কর্তৃপক্ষ।

ওই বিবৃতিতে বলা হয়, সোমবার Faruk Khan নামের একটি ফেসবুক আইডির এক পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্ট কারাগারে থাকা সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের বলে প্রচার করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে- কারাগারে থেকে এ ধরনের প্রচার বা ফেসবুক চালানো সম্ভব নয়। ফারুক খান বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দী রয়েছেন। কারাগারে আটক কোনো বন্দীর পক্ষে সেখানে ফেসবুক চালানো সম্ভব নয়।

বিবৃতিতে আরও বলা হয়, তবে Faruk Khan নামের ওই ফেসবুক আইডিটি তার কোনো স্বজন বা কারাগারের বাইরে থাকা অন্য কেউ পরিচালনা করছে কি না, সে সম্পর্কে কারা কর্তৃপক্ষ অবগত নয়। বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধও জানানো হয় বিবৃতিতে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে Faruk Khan নামের যে ফেসবুক পোস্টের কথা কারা কর্তৃপক্ষ উল্লেখ করেছে, সেটি ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে বলে স্ত্রিনশটে দেখা যাচ্ছে। ওই পোস্টে লেখা হয়, ‘অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলব শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তার হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’

গত ১৪ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খানকে গ্রেপ্তার করে র‍্যাব। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাসহ অন্যান্য অপরাধের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তাঁকে আসামি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০