সব খবর ডেস্ক
৯ ফেব্রুয়ারী ২০২৫, ৬:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে জানতে আজ রোববার বিকালে নির্বাচন কমিশনের যাচ্ছে বিএনপি। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের সদস্যের প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন ভবনে যাবেন।

গত ২১ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের পর এটি বিএনপির প্রথম বৈঠক।

বিএনপি এ বছরের মাঝামাঝিতে জাতীয় সংসদ নির্বাচন চায়। এরই মধ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জনমত গড়ে তুলতে বিএনপি সারাদেশে ৬৪টি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। তার অংশ হিসেবে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসতে যাচ্ছে।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরদিন অর্থাৎ সোমবার বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০