সব খবর
৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লঞ্চে নয়, আজ বরিশালে শিরোপা যাবে বিমানে চড়ে

গেল আসরে প্রথম বারের মতো বিপিএলের শিরোপা জেতে ফরচুন বরিশাল। কথা ছিল সেবারই শিরোপা নিয়ে বরিশাল ভ্রমণে যাবে ফ্রাঞ্চাইজিটি। কিন্তু শেষ অবদি আর হয়ে ওঠেনি। তবে এবার সেই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না অধিনায়ক তামিম ইকবাল ও তার দল। ফাইনাল জেতার পর এক দিন বিশ্রাম নিয়েই আজ বরিশালে শিরোপা নিয়ে সফরে যাচ্ছে ফরচুন বরিশাল। দুপুর থেকে বিকাল পর্যন্ত সেখানে ভক্তদের সঙ্গে তামিম-মুশফিকরা করবেন উদযাপন।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হওয়া বিপিএলের ফাইনালের গ্যালারিতে দাপট ছিল ফরচুন বরিশালের ভক্তদের। তারা নিশ্চিতই ছিলেন যে, এবারও শিরোপা উঠতে যাচ্ছে তাদের হাতেই। এ সময় তামিম-মুশফিকদের সমর্থন জানাতে অনেকে নানান রকম ব্যানারের পাশাপাশি নিয়ে এসেছিল বরিশালের প্রতীকী লঞ্চও। তাদের প্রত্যাশা ছিল শিরোপা নিয়ে খেলোয়াড়রা লঞ্চে করেই বরিশাল যাবে সমর্থকদের সঙ্গে উদযাপন করতে। যদিও নানান কারণে সেটা সম্ভব হচ্ছে না। বরিশালে চ্যাম্পিয়ন দল ও শিরোপা যাবে বিমানে চড়ে।

এ নিয়ে ফ্রাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘বাংলাদেশ বিমানের একটি চ্যাটার্ড ফ্লাইটে আমরা ঢাকা থেকে বরিশাল যাব দুপুরে, খাবার খাব। এরপর বেলস পার্কে (বরিশালে) একটি অনুষ্ঠান হবে। ঐখানে ব্যান্ড সংগীতও হতে পারে এবং তামিম ভাই দলের সিনিয়র খেলোয়াড়রা সঙ্গে শান্তরাও কিছু বক্তব্য রাখতে পারেন, ফটোসেশন হবে। তারপর আমরা ঢাকায় ফিরে আসবে। দুপুর ২টা থেকে ৫টা। আমি ২টার আগেই বরিশালে পৌঁছে যাব।’

এদিকে টুর্নামেন্টের টানা দ্বিতীয় ফাইনাল জেতায় ফরচুন বরিশালের পক্ষ থেকে বোনাস পাবে দলের সবাই যদিও পরিমাণ জানা যায়নি। তবে তার আগে অধিনায়ক তামিম ইকবালের উদ্যোগে সবাই পেয়েছেন একটি করে নতুন মডেলের আইফোন। এ নিয়ে বরিশালের কর্ণধার বলেন, ‘খেলোয়াড়দের বোনাসের বিষয়টা আমরা গোপন রাখতে চাই। কিন্তু সবাই আইফোন পেয়েছেন তামিম ভাই ম্যানেজ করেছেন।’

গেল আসরের চ্যাম্পিয়ন হওয়ায় গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হওয়া গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরে খেলার কথা ছিল ফরচুন বরিশালের। যদিও তারা অপারগতা প্রকাশ করায় রানার্সআপ হওয়া রংপুর রাইডার্স অংশ নেয় টুর্নামেন্টটিতে। তবে এবার বিপিএল শিরোপা জেতার পর থেকেই আসন্ন জিএসএল-এ অংশ নেওয়ার পরিকল্পনা সাজিয়ে ফেলেছে ফরচুন বরিশাল।

এ নিয়ে তিনি বলেন, ‘জিএসএল নিয়ে আমাদের আলোচনা হয়েছে। গতকালকে (শুক্রবার শিরোপা জেতার পর) মায়ার্স, মালান, জিমি নিশামের সঙ্গে কথা বলেছি। সবাই খেলার জন্য নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন। আর দেশের যারা আছে তাদের কোনো আন্তর্জাতিক খেলা না থাকলে সবাই খেলবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০