সব খবর
১১ ফেব্রুয়ারী ২০২৫, ৫:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বর্ণের দামে রেকর্ড, আগে এতো দেখেনি দেশ

ফেব্রুয়ারি মাসের ১০ দিনের মধ্যে তৃতীয় বারের মতো স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে এক লাখ ৪৯ হাজার ৮১২ টাকা নির্ধারণ করা হয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিও লাখ টাকা ছাড়িয়েছে, যা দেশের বাজারে প্রথম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের ছাড়াও ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯০২ টাকা বাড়িয়ে এক লাখ ৪৩ হাজার এক টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে এক লাখ ২২ হাজার ৫৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৮৮ টাকা বাড়িয়ে এক লাখ ৯১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে এই প্রথম সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ টাকা ছাড়িয়ে গেলো।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপা। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম দুই হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০