সব খবর
১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৫:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুসিয়ালার সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করলো বায়ার্ন

তারুণ্যেই নিজের সামর্থ্যের প্রমাণ রেখে বায়ার্ন মিউনিখে জায়গা পাকা করে ফেলেছেন জামাল মুসিয়ালা। এবার তার একটি পুরস্কারও পেলেন তিনি। জার্মান মিডফিল্ডারের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করল বায়ার্ন।

২১ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তির খবরটি শুক্রবার নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে জার্মানির সফলতম ক্লাবটি। গত মৌসুমের ব্যর্থতা ভুলে এবার দারুণ ছন্দে বুন্ডেসলিগার শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে বায়ার্ন, টেবিলে দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেনের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে তারা। আর এই পথচলায় দারুণ অবদান রেখে চলেছেন মুসিয়ালা, করেছেন ১০ গোল।

২০১৯ সালে চেলসির একাডেমি থেকে বায়ার্নে যোগ দেন মুসিয়ালা। পরের বছর বুন্ডেসলিগায় অভিষেক হয় তার। নতুন চুক্তি করে দারুণ কিছু অর্জনের প্রত্যাশার কথা শোনালেন তিনি।
মুসিয়ালা জানান, “এখানেই আমি পেশাদার ফুটবলে প্রথম পদক্ষেপ নিয়েছিলাম এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামীতে এই দলের হয়ে আমরা অনেক বড় কিছু অর্জন করতে পারব।”

তিনি আরও বলেন, “মিউনিখে ও এই ক্লাবে, সমর্থকদের পাশে পেয়ে আমি খুব স্বাচ্ছন্দ্যে আছি। অনেক কিছু আছে, আমরা যা অর্জন করতে পারি।” ফেব্রুয়ারিতে তৃতীয় খেলোয়াড় হিসেবে বায়ার্নে চুক্তির মেয়াদ বাড়ালেন মুসিয়ালা, আগের দুজন অভিজ্ঞ গোলরক্ষক মানুয়েল নয়ার ও ডিফেন্ডার অলফুঁস ডেভিস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০