সব খবর
২০ ফেব্রুয়ারী ২০২৫, ৬:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থানের চেতনায় জেমসের উন্মুক্ত কনসার্ট, থাকছে অন্যরাও

জুলাই অভ্যুত্থানের চেতনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজন করা হয়েছে কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’।

 

আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হবে এই ওপেন এয়ার কনসার্ট।

এই কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে গাইবেন নগর বাউল জেমস। আরও গান শোনাবে ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকে।

রিবিল্ডিং দ্য নেশন কনসার্টের বিস্তারিত জানাতে বুধবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আয়োজকেরা জানান, কয়েক লাখ মানুষ এই কনসার্ট উপভোগ করতে পারবেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে। তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি; যাঁরা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’

আয়োজকদের পক্ষ থেকে রাদমান হোসেন অনুপ বলেন, ‘জুলাই আন্দোলনের সফলতা এসেছিল ৫ আগস্ট। বিজয়ের ছয় মাস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী আন্দোলন। সেই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হচ্ছে দেশের অন্যতম বৃহৎ ওপেন এয়ার কনসার্ট।

রিবিল্ডিং দ্য নেশন কনসার্ট আয়োজনের মূল উদ্দেশ্য আবার সবাইকে একত্র করা; যেভাবে জুলাইয়ের অভ্যুত্থানে পুরো দেশবাসী একত্র হয়েছিল। এই কনসার্ট শুধু সুরের নয়, এটি স্বাধীনতার চেতনার পুনর্জাগরণ। ২২ ফেব্রুয়ারির প্রতিটি গান হয়ে উঠবে পরিবর্তনের হাতিয়ার।’

কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ইতিমধ্যেই কনসার্টের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০