সব খবর ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ নারী পোশাকশ্রমিক নিহত

মানিকগঞ্জে পোশাক শ্রমিকদের বহনকারী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

নিহতরা হলো শিবালয় উপজেলার সমেজ ঘর গ্রামের মো: ইকবাল হোসেনের স্ত্রী বৃথী আক্তার (২৮), মো: সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার(২৬) ও আব্দুল বাতেন শেখের স্ত্রী ফুলি বেগম (৩১)। তারা সবাই একটি পোশাক তৈরি কারখানায় চাকুরি করেন।

বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে গার্মেন্টস কর্মীবাহী বাসটি মানিকগঞ্জ যাচ্ছিল। পথে ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী ব্রিজ এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই বাসের সংঘর্ষ। এতে বাসের সামনের অংশ দুমরে-মুচরে যায়। এ সময় ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সাবিনা আক্তার নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর বৃথী আক্তার ও ফুলি বেগম নামে আরো দুজন মারা যান।

বরংগাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো.আনোয়ার হোসেন জানান,এ ঘটনায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধিন।

এ বিষয়ে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার জানান, হাসপাতালে এ পর্যন্ত ২০ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তবে হাসপাতালে আনার আগেই দুই নারী পোশাকশ্রমিক মারা গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০