বিনোদন প্রতিনিধি
৪ মার্চ ২০২৫, ৪:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএফডিসি নিয়ে আন্তর্জাতিক মানের পরিকল্পনা রয়েছে—তানি

দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা বিদায়ের পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) এমডি পদে নিয়োগ পেয়েছেন পরিচালক সমিতির সদস্য চলচ্চিত্র নির্মাতা মাসুমা রহমান তানি। জানা যায় তনি জুলাই গণঅভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী ছিলেন।

সম্প্রতি গত ১৯ ফেব্রুয়ারি বিএফডিসির এমডি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তিনি। নিয়োগপ্রাপ্তির পরপরই নতুন এমডি গণমাধ্যমের মুখোমুখি হন এবং চলার পথে তাদের সহযোগিতা প্রত্যাশা করেন।

গতকাল রোববার (২ মার্চ) এফডিসির প্রশাসনিক ভবনে ব্যবস্থাপনা পরিচালকের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন সদ্য নিয়োগপ্রাপ্ত বিএফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, ‘বিগত সরকারের নিয়োগপ্রাপ্তরা উন্নয়নের নামে কেবল মুখস্তবুলি আওড়ে গেছেন। আমাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে সংস্কারের অংশ হিসেবে। সরকারের দেওয়া অর্পিত দায়িত্ব আপনাদের সহযোগিতায় আমি পালন করতে চাই। আপনারা লক্ষ্য করেছেন ইতোমধ্যে সরকার এফডিসিকে সচল রাখতে ভাড়া কমিয়ে অর্ধেকে নামিয়েছে। ফলে প্রচুর কাজ হচ্ছে। এটা মাত্র শুরু আমরা টেকনিক্যাল সাপোর্টিংকে রিচ করতে চাচ্ছি। সেই লক্ষ্যে কিছু প্রস্তাবনা দেয়া হয়েছে আশা করছি দ্রুত এর ফল পাব।’

এসময় মাসুমা আরও বলেন, ‘এফডিসি ছাড়াও মিরপুর, গাজীপুর এবং চট্টগ্রামে আমাদের জায়গা রয়েছে সেগুলো ঘিরে আন্তর্জাতিক মানের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে বিদেশি একটি টিম এফডিসি ঘুরে গেছে, টেকনিক্যাল জায়গাটি আরো কিভাবে রিচ করা যায় সেই লক্ষ্যে তারা আমাদের সাপোর্ট করবে।’

এছাড়া সুস্থ ও আধুনিক পরিবেশে সিনেমা ও চলচ্চিত্র নির্মাণ ফিরিয়ে আনতে চান বিএফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক। এ সময় উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, পরিচালক (উৎপাদন), মোহাম্মদ আবদুল হান্নান মজুমদার, অতিরিক্ত পরিচালক (বিক্রয়), সাইফুর রহমান চৌধুরী, পিএস টু এমডি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০