সব খবর
৬ মার্চ ২০২৫, ৪:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাঝরাতে ভিডিও বার্তায় মুশফিকের কাছে যা চাইলেন তামিম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরমেন্সের পর আলোচনায় আসে দলের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ভবিষ্যত নিয়ে। এই আলোচনার মাঝেই বুধবার (৫ মার্চ) ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান মুশফিকুর রহিম। মুশফিকের অবসরের পর মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার উদ্দেশে বার্তা দেন মুশফিকের অনেকদিনের বন্ধু ও সতীর্থ তামিম ইকবাল।
মুশফিক ও তামিম।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তায় ১৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার মুশফিক। ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়ে মুশফিক লেখেন, ‘ওয়ানডে ফরম্যাট থেকে আমি আজ অবসরের ঘোষণা দিচ্ছি।’

মুশফিকের অবসর ঘোষণার পর আবেগঘন হয়ে ফেসবুকে ভিডিও বার্তা স্মৃতিচারণ করেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। একই সঙ্গে মুশির কাছে সাদা পোশাকে আরও বেশি কিছু চান তামিম। অবসরের সিদ্ধান্ত মুশফিকের জন্য অনেক কঠিন ছিল, জানিয়ে তামিম বলেন, ‘খেলা ছেড়ে দেওয়া ওর জন্য কতটা কষ্ট, আমি ওর কাছের বন্ধু তাই বুঝতে পারি। এটা ওর জন্য অনেক কঠিন।’

মুশফিকের কাছে তামিমের একটি চাওয়া আছে। মুশফিক যেন প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়েন। টেস্ট খেলার সেঞ্চুরি থেকে এখনও ৬ ম্যাচ দূরে আছেন তিনি। তামিম বলেন, ‘এখনও তুই একটা ফরম্যাট খেলবি। আমি দোয়া করি তুই ভালো করবি। একশ টেস্ট অন্তত খেলবি যা দেশের কেউ করেনি। আশা করি একশ টেস্ট খেলবি। আমি এখন খুবই আবেগপ্রবণ। বাংলাদেশ তোকে মিস করবে, কোনো দ্বিধা নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০