সব খবর ডেস্ক
৮ মার্চ ২০২৫, ৭:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো কঠিন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার কাছে মনে হচ্ছে শান্তি আলোচনায় মধ্যস্থতার ক্ষেত্রে রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো বেশি কঠিন। ওভাল অফিসে শুক্রবার (৭ মার্চ) সাংবাদিকদের ট্রাম্প বলেন, কিয়েভের চেয়ে মস্কোকে সামলানোই বেশি সহজ এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথেই ভালো কাজ করছে।

এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিষয়টি শক্তভাবে বিবেচনা করছেন তিনি।

অন্যদিকে, মহাকাশ প্রযুক্তি কোম্পানি মাক্সার বিবিসি ভেরিফাইকে জানিয়েছে, কিছু ভূ-উপগ্রহ চিত্রে ইউক্রেনের প্রবেশাধিকার সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এর আগে ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত করেছে দেশটি।

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বাগবিতণ্ডার পর এ সিদ্ধান্ত এসেছিল যুক্তরাষ্ট্রের দিক থেকে। এর জের ধরে এ সপ্তাহে ট্রাম্প সকল ধরনের সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করেন।

রাশিয়া এরপর বৃহস্পতিবার রাতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। কার্যত এ হামলার প্রতিক্রিয়াতেই যুক্তরাষ্ট্রের ব্যাপক নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ট্রাম্প।

তিনি বলেছেন যে তিনি নতুন করে শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছেন কারণ ‘রাশিয়া যুদ্ধক্ষেত্রে এখন ইউক্রেনকে পুরোপুরি নিষ্পেষণ করছে’। এর কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প আবার বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যা করছেন অন্য যে কেউ হলেও তাই করতো।

“আমার মনে হয় তিনি তাদের (ইউক্রেন) আগের চেয়ে আরও শক্ত আঘাত করছেন এবং সম্ভবত ওই অবস্থানে থাকলে অন্য যে কেউই এখন তাই করতো।”

ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন যে পুতিন যুদ্ধের অবসান চান। কিন্তু ইউক্রেনের ক্ষেত্রে তিনি তা বলতে পারছেন না।

পুতিনের সঙ্গে ট্রাম্পের সরাসরি কূটনীতি ন্যাটো সহযোগীদের বিস্মিত করেছে। কারণ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় রাশিয়ার আগ্রাসনের পর পশ্চিমারা কার্যত রাশিয়াকে পরিত্যাগ করেছিলো।

জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বাদানুবাদ সত্ত্বেও তার ফরেন পলিসি টিম গত দুই দিনে ইউক্রেনের প্রতি আরও সমঝোতামূলক বলে মনে হচ্ছিল। যুক্তরাষ্ট্র চায় ইউক্রেন তার বিরল খনিজ সম্পদে প্রবেশাধিকার দিয়ে চুক্তিকে স্বাক্ষর করুক এবং মস্কোর সঙ্গে দ্রুত যুদ্ধবিরতি করতে সম্মত হোক।

জেলেনস্কি চুক্তির অংশ হিসেবে কিয়েভের জন্য নিরাপত্তা নিশ্চয়তার জন্য চাপ দিচ্ছিলেন। শুক্রবার ট্রাম্প বলেছেন, এ ধরনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি পরে আলোচনা হতে পারে এবং এটা হবে সহজ একটা বিষয়।

ওদিকে মহাকাশ প্রযুক্তি বিষয়ক কোম্পানি মাক্সার শুক্রবার বিবিসি ভেরিফাইকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট থেকে পাওয়া কিছু উঁচু মানের ছবিতে ইউক্রেনের প্রবেশাধিকার সাময়িক স্থগিত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০