সব খবর
১০ মার্চ ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোজায় পানিতে ডুব দিয়ে পানি খেয়ে ফেলতেন অনন্ত জলিল

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। ব্যবসায় সফলতার পর শোবিজ অঙ্গনে এসে ব্যাপক আলোচিত এক নাম হয়ে উঠেন। তার বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। ব্যয়বহুল সিনেমা তৈরিতেও নজির গড়েছেন তিনি।

তবে সিনেমার পর্দায় যতটা আলোচিত এ নায়ক, ব্যক্তি জীবনেও বিভিন্ন সময় শিরোনামে উঠে আসেন নিজের বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন অনন্ত জলিল। সেখানে বিভিন্ন প্রশ্নের মাঝে উঠে আসে রোজার প্রসঙ্গ। অভিনেতাকে প্রশ্ন করা হয় ছোটবেলায় রোজার কোনো স্মৃতি মনে পড়ে কিনা।

গণমাধ্যমে কথা বলছেন অনন্ত জলিল।

উত্তরে জলিল জানান, রোজায় ছোটবেলায় পানিতে ডুব দিয়ে পানি খেয়ে ফেলতেন তিনি। জলিল বলেন, ‘ছোটবেলায় রোজায় অনেক সময় পানিতে ডুব দিয়ে পানি খেয়ে ফেলতাম। মানে এরকম থাকতাম আর কি যে গলা শুকিয়ে গেলে গোসল করতাম। তখন পানি খেতাম আর ভাবতাম এটা তো আল্লাহ দেখবে না। এটা মনে পড়ে আর কি।’

এর আগে একবার রোজা রেখে কেক খেয়ে ফেলেছিলেন অনন্ত জলিল। সেই ভিডিও প্রতি রোজায় নতুন করে ভাইরাল হয়। সেই ভিডিওটি প্রসঙ্গে জলিল বলেন, ‘এটা আসলে ইকবাল ভাই, কিল হিমের পরিচালক। এটা আসলে আফসোস লাগে যে তিনিও দিয়ে দিলেন আমিও মুখে নিয়ে ফেললাম। তবে ভাল হয়েছে যে আমার মনে ছিল যে আমি রোজা ছিলাম।’

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মধ্য দিয়ে রুপালি জগতে আসেন। এরপর একে একে করেছেন বেশ কিছু সিনেমা। এক যুগের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে আছেন অনন্ত জলিল। এ অভিনেতাকে বেশির ভাগ সময় দেখা গেছে অ্যাকশন অবতারে। তার স্ত্রী বর্ষাও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তার সঙ্গে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০