সব খবর
১২ মার্চ ২০২৫, ৫:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অপহরণ করে চাঁদা না পেয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যা

লালমনিরহাটের সদর উপজেলায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত শিশুর নাম শাকিল। সে গোকুন্ডা ইউনিয়নের ফকিরটারী এলাকার আনসারিয়া নূরানি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সোমবার (১০ মার্চ) দুপুরে শাকিলকে অপহরণ করা হয়। এরপর বিকেলে একটি নম্বর থেকে ফোন করে তার পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করলে শাকিলার পরিবার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তদন্ত শুরু করে। পরে তদন্তের ভিত্তিতে পুলিশ একই এলাকার সহিদুল, সহিদুলের স্ত্রী ও তাদের ছেলে সোহানকে আটক করে।

পুলিশ জানায়, সোহানের দেওয়া তথ্য অনুযায়ী সহিদুলের বাড়ির পাশে একটি কাঁচা সেপটিক ট্যাংক থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রাজ্জাক বলেন, ‘শিশু শাকিলকে অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়েছিল। পরে পুলিশ তদন্ত শুরু করে এবং আজ তার মরদেহ উদ্ধার করে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরনবী বলেন, শাকিলকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শাকিলের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০