সব খবর ডেস্ক
১৫ মার্চ ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুল কর্তৃপক্ষ ও অভিযুক্তের পরিবারকে জানিয়েও রেহাই পেলো না কুমকুম

পটুয়াখালীর বাউফলে ইভটিজিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করেছেন এক কিশোরী। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার শৌলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই কিশোরীর নাম নাজনিন জাহান কুমকুম। এদিন রাত ১২ টার দিক পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী উপজেলার পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুলে যাওয়া-আসার পথে একই স্কুলের রিয়াদুল ইসলাম তাওসিন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত। বিষয়টি তার পরিবার স্কুল কর্তৃপক্ষ ও অভিযুক্তের পরিবারকে জানালেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি। মৃত্যুর দিন বিকেলে এক সহপাঠীর সঙ্গে তোলা তার একটি ছবি তাওসিন ফেসবুকে পোস্ট করে এবং বাজে মন্তব্য লেখে। মেয়েটি এ ঘটনা অপমান ও লজ্জাজনক মনে করে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এদিকে, ঘটনার পর থেকে তাওসিন ও তার পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিহত ছাত্রীর বাবা নজরুল ইসলাম বলেন, আমার মেয়ে চিরকুটে ঐ ছেলেকে দায়ী করেছে। আমরা এর বিচার চাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, আমাকে ঘটনাটি আত্মহত্যার আগের দিন জানানো হয়। এরপর অভিযুক্ত ও তার পরিবারকে ডেকে সতর্ক করা হয়েছিল।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ করেনি ভুক্তভোগী পরিবার। তবুও এ বিষয় গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০