সব খবর
২০ মার্চ ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গরু-ছাগল নিয়ে পালানোর সময় ট্রাক উল্টে নিহত এক

নওগাঁয় গরু-ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে এক চোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।

বৃহস্পতিবার (২০ মার্চ) দিনগত রাত চারটার দিকে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকা এ ঘটনা ঘটে।

জেলার মহাদেবপুর উপজেলায় চুরি করে পালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তিরা। আহত চোরদের পুলিশ আটক করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।

নিহত চোরের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহতরা হলেন -মাছুম (৩২) ও রুবেল (৩১)।

নওগাঁ সদর হাসপাতালের আরএমও ডাক্তার আবু জার গাফফার জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

মহাদেবপুর পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে হানা দেয় ওই তিন জন। পরে বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী বেরিয়ে আসে। এ সময় অভিযুক্তরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। তাদের পালিয়ে যাওয়ার খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ এবং নওগাঁ সদর থানা পুলিশ তাদের ধাওয়া করে। মহাদেবপুর-ন‌ওগাঁ আঞ্চলিক সড়কের নওহাটার মোড়, আব্দুল জলিল পার্কসহ ছয় স্থানে ব্যারিকেট দেয়া হয়। কিন্তু ডাকাত দল ব্যারিকেট ভেঙে পালাতে গেলে তাদের ট্রাকটি উল্টে যায়। এতে তিন জন আহত হন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক এক জনকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, আহত আটক দুই জনকে নওগাঁ সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তারশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান, ডাকাতির সংবাদ পেয়ে সদর ও মহাদেবপুর থানা যৌথভাবে অভিযান চালায়। ওই ট্রাক থেকে একটি গরু ও দুটি ছাগল উদ্ধার করা হয়েছে। এটি ডাকাতি না চুরি তা জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০