সব খবর
২৩ মার্চ ২০২৫, ৬:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইপিএলের তিন দলের সঙ্গে সাকিবের আলোচনা

সাকিব আল হাসানের সবচেয়ে বড় অস্ত্র তার বোলিং। তবে বোলিং নিষেধাজ্ঞা কবলে পড়ার পর তিন দফায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাশ করেছেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পর থেকে সাবেক এই টাইগার অধিনায়ক মাঠে খেলায় ফিরবেন কবে সেটা নিয়ে চলছে আলোচনা।

এই বিষয়ে গেল দুই দিন ধরে একাধিক প্রতিবেদন প্রকাশ করে আসছে ভারতীয় গণমাধ্যমগুলো। তাদের সেসব প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে আইপিএল দিয়ে আবারও ক্রিকেটে ফিরতে পারেন সাকিব। প্রতিবেদনগুলোতে আরও দাবি করা হয়েছে, একটি-দুটি নয় বরং তিন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাকিবের কথা হচ্ছে। সেই দলগুলো হচ্ছে রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়‍্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। মূলত দলগুলোর স্পিন শক্তি আরও বাড়াতে সাকিবকে দলে ভেড়াতে আলোচনা করা হচ্ছে।

এর আগে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন সাকিব। যদিও গতকাল থেকে শুরু হয়েছে আইপিএলের ১৮তম আসর। যদিও সাকিবের খেলার বিষয়ে এখন পর্যন্ত কিছুই নিশ্চিত করেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে দলগুলোর কোনো বোলিং অলরাউন্ডার যদি ইনজুরিতে পড়েন কিংবা কোনো কারণে টুর্নামেন্ট না খেলেন তাহলে সাকিবের আইপিএল খেলার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০