সব খবর
২৬ মার্চ ২০২৫, ৫:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন বাংলাদেশ আরও সমৃদ্ধশালী হবে: অর্থ উপদেষ্টা

নতুন বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়ানোর জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘২৬ মার্চ দেশের অন্যতম শ্রেষ্ঠ দিন। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি। জাতি আজ তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে।’

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এটি বিশেষ এক দিন। তাই স্বাধীনতা দিবস (২৬ মার্চ) এবং ৫ আগস্ট—উভয় দিনই দেশের জন্য গুরুত্বপূর্ণ। এই দিনগুলো সর্বদা যথাযথ মর্যাদায় পালন করা উচিত।’

অর্থ উপদেষ্টা জানান, নতুন বাংলাদেশকে আরও উন্নত, সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০