সব খবর
৫ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কামাখ্যা দর্শনে গিয়ে বিতর্কে সারা, নেটিজেনদের ক্ষোভ ‘নাম বদলে সীতা রাখো’

বলিউড অভিনেত্রী সারা আলি খানকে মাঝে মাঝেই নানা মন্দির ও তীর্থস্থানে দেখা যায়। এর আগেও বিভিন্ন মন্দিরে পুজা পাঠ করেছেন তিনি। বলা বাহুল্য, পরিবার সূত্রে দুই ধর্মের আচার কমবেশি পালন করেন সাইফ-অমৃতা কন্যা।

এবার কামাখ্যা দেবীর দর্শন করতে আসামের গুয়াহাটি গিয়েছিলেন সারা। সেখান থেকে ইনস্টাগ্রামে বেশ কিছু ছবিও ভাগ করে নেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুয়াহাটিতে সাদা পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। এছাড়াও তার পরনে ছিল সাদা চুড়িদার, সঙ্গে সাদা ওড়না দিয়ে মাথা ঢেকেছিলেন তিনি।

পুজা পাঠের সময় সারার কপালে ছিল লাল সিঁদুর। তাছাড়াও সারাকে এক নদীর তীরে মগ্ন হয়ে বসে থাকতে দেখা যায়। জানা গেছে, নবরাত্রি উপলক্ষেই সারা আলি খান সেই দেবীর দর্শনে যান।

সারার এসব ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা মন্তব্যে ভরিয়ে দেন তাকে। তবে মিশ্র প্রতিক্রিয়া এসেছে ভক্তদের থেকে। কিছু নেটিজেনরা যেমন সারাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, অনেক দেবীর কৃপা প্রার্থনাও করছেন। অন্যদিকে, অভিনেত্রীর নিজ ধর্মকে প্রশ্নবিদ্ধ করার প্রসঙ্গও তুলেছেন।

যেমন এক নেটিজেন সারার ধর্মের প্রসঙ্গ টেনে লেখেন, ‘মুসলিম হওয়ার পরেও এটা করা উচিত নয়। আমি সকল ধর্মকে সম্মান করি। কিন্তু মুসলিমদের জন্য এটা পাপ। আল্লাহ এটা পছন্দ করবেন না। আল্লাহকে খুশি করতে হবে, মানুষকে নয়।’

আর একজন ব্যবহারকারী লেখেন, ‘তুমি কেন ইসলামিক উৎসবের কোনও ছবি শেয়ার করো না’, একজন অভিনেত্রীকে নাম বদলানোর পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন, ‘সারা নাম বদলে সীতা রাখো, এটাই ভালো হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০