সব খবর
১২ এপ্রিল ২০২৫, ৫:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘আকাশে উড়ছে মৃত লাশ’- গানে গানে ফিলিস্তিনে হামলার প্রতিবাদ

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সরব হয়েছে বিশ্ববাসী। বাংলাদেশের শোবিজ তারকারাও শামিল হয়েছেন এই প্রতিবাদে। 
 
এ বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে গান তৈরি করলেন জাহিদ নিরব। ‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, আতিয়া আনিসা ও জাহিদ নিরব। কোরাস অংশে গলা মিলিয়েছেন মাহাভি, নিবিড়, তুষার ও নাঈম।

‘আর কত প্রাণ ঝরলে, থামবে এই অন্যায়/ আর কত নিথর দেহ ভাসবে রক্তের বন্যায়…’। এমন কথার গানটি লিখেছেন তুষার রহমান। সুর ও সংগীতায়োজন জাহিদ নিরবের।

গানটি নিয়ে জাহিদ নিরব বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রতিবাদের তিনটি ভাষা রয়েছে—নীরবতা, শব্দ আর রক্ত। এই সময়ে আমি শব্দকেই বেছে নিয়েছি। গানে গানে প্রতিবাদ জানিয়েছি। এটি আমার জন্য শুধু একটি গান নয়, বরং একটি আর্তনাদ—নিষ্পাপ শিশুদের, মায়েদের আর নিঃস্ব মানুষদের হয়ে তোলা এক চিৎকার। প্রতিদিন যখন গাজার আকাশে লাশ উড়ে বেড়ায়, তখন চুপ করে থাকা যায় না। আমি যুদ্ধ চাই না, মৃত্যুও চাই না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তো তুলতেই হয়। এই গান সেই সাহসিকতারই এক ছোট্ট প্রকাশ।’

জাহিদ নিরব আরও বলেন, ‘গাজায় অসহায় কান্না আমাদের শোনার দায় আছে। তাদের বাঁচানোর চেষ্টায় আমাদের কণ্ঠ যদি কিছু অবদান রাখতে পারে, সেটাই আমাদের সার্থকতা। এই কাজে যাঁরা আমার পাশে ছিলেন—সব শিল্পী, কলাকুশলী ও টেকনিক্যাল টিম—তাঁদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। সবার মিলেমিশে করা শ্রম আর ভালোবাসায় গানটি সম্ভব হয়েছে।’

গত বছরের শেষদিকে সলো ক্যারিয়ারে মনোযোগ দিতে চিরকুট ব্যান্ড ছাড়েন জাহিদ নিরব। সম্প্রতি চালু করেছেন স্টুডিও, পাশাপাশি শুরু করেছেন গানের স্কুল। নিজের কাজগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে ফেসবুকে খুলেছেন নিরবতা নামের পেজ। সেই পেজ থেকে প্রথম শেয়ার করা হয়েছে আকাশে উড়ছে মৃত লাশ গানটি।

জাহিদ নিরব বলেন, ‘নিজের ভাবনা, অনুভূতি আর গান—সবকিছু এখানে ধীরে ধীরে ছড়িয়ে দেওয়ার জন্য নিরবতা পেজটি। এই গান দিয়ে পেজের শুরু হবে, এমনটা ভাবিনি। তবে কিছু দায়িত্ব আমাদের কাঁধে নীরবে ভর করে। মানবতাই হোক শেষ কথা, মানবতারই হোক বিজয়।’

জাহিদ নিরবের ইউটিউব চ্যানেলেও প্রকাশ পেয়েছে প্রতিবাদী এই গান। সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কপিরাইট রাখেননি তিনি। জাহিদ বলেন, ‘কপিরাইট মুক্ত রেখেছি, যাতে যে কেউ এটি শেয়ার করতে পারে, আপলোড করতে পারে, ছড়িয়ে দিতে পারে। আমার একটাই চাওয়া, প্রতিবাদের এই ভাষা থেমে না যাক।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০