সব খবর
১৫ এপ্রিল ২০২৫, ৬:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১১৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদনের সময়

সাংবাদিক দম্পতি সাগর সরোওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। আদালত তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী ২১ মে পর্যন্ত সময় দিয়েছেন। এই নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১১৮ বার পেছানো হলো।

ইতোমধ্যে কারাগারে থাকা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এক বিচারপতিসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এই ছয়জন হলেন- বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিজি) মশিউর রহমান, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক নৌবাহিনী কর্মকর্তা মোহাম্মদ সোহেল এবং জোড়া খুনের মামলার অভিযুক্ত হুমায়ুন কবির এবং পলাশ রুদ্র পাল।

আদালতের এক পুলিশ কর্মকর্তা জানান, তদন্ত কর্মকর্তা মো. আজিজুল হক, যিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিআইবি) অতিরিক্ত পুলিশ সুপারও ছিলেন, আজ প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেছেন।

আদালত সূত্র জানায়, গত বছরের ৪ নভেম্বর মামলাটির তদন্তভার নেয় পিআইবি।

গত ২ মার্চ একই আদালত আজকের মধ্যে পিআইবিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

পিবিআইয়ের এক কর্মকর্তা জানান, এ মামলায় আদালতের অনুমতি নিতে হয়নি এমন অর্ধশতাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন তদন্ত কর্মকর্তারা।

বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া বাসায় খুন হন। ঘটনার সময় এই দম্পতির পাঁচ বছরের একমাত্র ছেলে মাহির সরওয়ার মেঘ বাসাতেই ছিল।

পরদিন রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০