সব খবর ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫, ৫:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ কাফনের কাপড় বেঁধে গণমিছিল করবে কারিগরি শিক্ষার্থীরা

ছয় দফা দাবিতে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

 

গতকাল বৃহস্পতিবার রাতে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশে’র সেল সম্পাদক (অস্থায়ী)  মো. সাব্বির আহমেদ সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি ও প্রধান কার্যনির্বাহী সদস্য জুবায়ের পাটোয়ারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ১৮ এপ্রিল শুক্রবার সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট বাদ জুমা একযোগে ‘৮৭ এর কাফন আন্দোলন’এর ন্যায় কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল এর আয়োজন করবে।

এর আগে সন্ধ্যায় দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করে পলিটেকনিক শিক্ষার্থীরা। সচিবালয়ে নাটকীয় বৈঠক এবং কুমিল্লা বিভাগীয় পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এই মশাল মিছিলের আয়োজন করা হবে।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মশাল মিছিল শেষ এক সংক্ষিপ্ত সমাবেশে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ এর প্রতিনিধি মিশান রহমান বলেন, আজ সচিবালয়ে আমাদের সঙ্গে নাটক করা হয়েছে। সেখানে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছে। আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই। আপনারা আজ রাতের মধ্যে সিদ্ধান্ত নিন, পদত্যাগ করবেন, নাকি দাবি মেনে নিবেন। যদি দাবি না মানেন তাহলে আগামীকাল থেকে আমাদের অসহযোগ আন্দোলন শুরু হয়ে যাবে।

এর আগে দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টা বৈঠক করেন পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধি দল। বৈঠক শেষে বেলা ৩টার দিকে বেরিয়ে তারা বলেন, বৈঠকের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট নন।

তারা তখন আরো বলেন, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আজকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের বৈঠক করার জন্য ডেকে আনা হয়েছিল। কিন্তু একজন অতিরিক্ত সচিব বৈঠক করেছেন। আমাদের দাবি-দাওয়া লিখে নিয়ে সচিবের কাছে উপস্থাপন করবেন, তারপর উপদেষ্টার কাছে দেবেন। আমরা চেয়েছিলাম উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

ছয় দফা দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছিলেন এই শিক্ষার্থীরা। তবে সচিবালয়ে বৈঠকের আহ্বানের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ‘রেলপথ ব্লকড’ কর্মসূচি শিথিল করেন। তার আগে গত বুধবার দিনভর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে রাখেন তারা। এছাড়াও সারাদেশে পলিটেকনিকের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০