সব খবর
১৮ এপ্রিল ২০২৫, ৫:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩২ কোটি টাকা অনিয়ম ও লোপাটের অভিযোগে ঢাকা বোট ক্লাব থেকে স্বৈরাচার শেখ হাসিনার দোসরখ্যাত পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বেনজীরের আস্থাভাজন বিগত কমিটির সেক্রেটারি লে. কর্নেল (অব.) তাহসিন আমিনকেও বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে ঢাকার আশুলিয়ার বিরুলিয়ায় ক্লাবটির রিভার ভিউ লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান বর্তমান সভাপতি নাসির উদ্দীন মাহমুদ।

‘বিগত সভাপতি বেনজীর আহমেদের আর্থিক অনিয়ম’ শীর্ষক প্রেস কনফারেন্সে নাসির মাহমুদ বলেন, গত ১০ বছর সে (বেনজীর আহমেদ) নানা প্রভাব খাটিয়ে ক্লাবের সভাপতির পদ দখল করে রেখেছিল। আর এ সময়জুড়ে তার স্বাক্ষরিত কাগজপত্রে ৩২ কোটি টাকা লোপাটের অনিয়ম আমরা পেয়েছি। বিষয়টি আরও ভালোভাবে দেখার জন্য আমরা একটি অডিট প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছি।

সংবাদ সম্মেলনে বিগত কমিটির সেক্রেটারি তাহসিন আমিনের সদস্যপদ বাতিল ও বহিষ্কারের বিষয়ে নাসির মাহমুদ বলেন, তার সদস্যপদটিই ভুয়া ছিল। ৫ আগস্টের পর সে নিজ থেকে পদত্যাগ করেছে। বেনজীর আহমেদের আর্থিক অনিয়মে তারও স্বাক্ষর ছিল।

এ সময় বেনজীর আহমেদের আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ক্লাবের অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান নাসির।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বোট ক্লাবের নিরাপত্তা ও সুরক্ষা পরিচালক নকিব সরকার অপু, কোষাধ্যক্ষ জেসমুল হুদা মেহেদি, সম্পদ ব্যবস্থাপনা পরিচালক আসমা আজিজ, নির্বাহী সদস্য একেএম আইয়াজ আলী খোকন, আলিম আল কাজী, খালেদা আক্তার জাহান, মির্জা অনিক ইসলাম, আজাদ এমএ রহমান, মো. জাকির হোসেন ও খন্দকার হাসান কবিরসহ ২০২৪-২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচিত সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০