সব খবর
১৯ এপ্রিল ২০২৫, ৭:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যরাতে এক ঘণ্টার আগুনে পুড়ে ছাই ১৫ দোকান

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাত্র এক ঘণ্টার আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শাহজিবাজার এলাকার উত্তর বাজার এলাকার একটি মার্কেটে এ অগ্নিদুর্ঘটনা ঘটে। মার্কেটটি আমেরিকা প্রবাসী মেরাজ মিয়ার মালিকানাধীন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, উত্তর বাজার এলাকার ওই মার্কেট থেকে আগুনে সূত্রপাত। আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। তবে মুহূর্তেই বাজারের অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ধানের গুদাম, লেপ-তোষক, ওষুধের দোকান, মুরগির ফার্ম, মুদি দোকান, চায়ের স্টল, লাইব্রেরি, ফার্নিচার, রেস্টুরেন্ট ও সারের ডিলারসহ ১৫টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে উপজেলার শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে আমেরিকা প্রবাসী মেরাজ মিয়ার মার্কেটে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০