সব খবর
২১ এপ্রিল ২০২৫, ৬:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলি বংশোদ্ভূত অভিনেত্রী, লেবাননে নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী গ্যাল গ্যাডট মূলত ইসরায়েলি বংশোদ্ভূত এবং ইসরায়েলের সাবেক সেনা সদস্য। গাজায় ইসরায়েলের নির্বিচারে গণহত্যায় এ অভিনেত্রী নিজ দেশ ইসরায়েলের প্রতি সমর্থনও ব্যক্ত করেন। এর ফলে বেশ কয়েকবার তোপের মুখেও পড়তে হয়েছে তাকে। 

 

সম্প্রতি ‘হলিউড ওয়াক অব দ্য ফ্রেমে’ জায়গা পেয়ে সেই অনুষ্ঠানে হাজির হয়েও ফিলিস্তিনপন্থীদের প্রতিবাদের মুখে পড়েন তিনি।

এবার ইসরায়েল ইস্যুতে লেবাননে নিষিদ্ধ হয়েছে গ্যাল গ্যাডট অভিনীত ডিজনির নতুন লাইভ-অ্যাকশন সিনেমা ‘স্নো হোয়াইট’। সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে গত মার্চে কিন্তু লেবাননের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, এর কারণ হিসেবে বলা হয়েছে, এই সিনেমায় দুষ্ট রাণীর চরিত্রে অভিনয় করা গ্যাল গ্যাডট ইসরায়েলি। শুধু এই সিনেমাটিই নয়, এর আগে গ্যাডটের ‘ওয়ান্ডার ওম্যান’ ‘ডেথ অন দ্য নাইল’ সিনেমা দুটিও লেবাননে নিষদ্ধ করা হয়।

এছাড়া লেবাননের সংবাদপত্র আন-নাহার জানিয়েছে, লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ হাজ্জার এই নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।

জানা য়ায়, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষে লেবাননে বেসামরিক মানুষ নিহত হওয়ায় দেশের চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

মিডল ইস্ট ডিস্ট্রিবিউশন সংস্থা ইতালিয়ান ফিল্মস জানিয়েছে, গ্যাটড অনেক আগে থেকেই লেবাননের ‘ইসরায়েল বয়কট তালিকায়’ রয়েছেন।

আর এ কারণে গ্যাডট অভিনীত কোনো সিনেমাই লেবাননে মুক্তি পায়নি। ২০২৩-এর ৭ অক্টোবর হামাসের হামলার পর গ্যাল গ্যাটড ইসরায়েলের প্রতি তার সমর্থন প্রকাশ করেন।

নিউইয়র্কে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি কখনো কল্পনাও করিনি যে আমেরিকা ও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ হামাসের হত্যাযজ্ঞকে সমর্থন করবে বা উৎসাহিত করবে।’

তবে শুধু গ্যাডটই নন, এর আগে গ্যাটডের মতো আরেকজন ইসরায়েলি অভিনেত্রী শিরা হাস অভিনীত মার্ভেলের ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমাটিও একই কারণে লেবাননে নিষিদ্ধ হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০