সব খবর
২২ এপ্রিল ২০২৫, ৫:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বসছে বিএনপি, ২ ইস্যুতে অনড়

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বৈঠকে বসছে বিএনপি। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টায় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হবে। এতে পাঁচটি কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবের বিষয়ে আলোচনা হবে।   

এর আগে, গত বৃহস্পতিবার ও রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে দিনভর বৈঠক করেন বিএনপি নেতারা। ঐকমত্য কমিশনের সদস্যরা আলোচনায় অংশ নেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে। গত ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রস্তাব জমা দেয় বিএনপি।

জানা গেছে, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংবিধান ও রাষ্ট্র সংস্কার নিয়ে দুই বার বৈঠকে অংশ নিয়েছে বিএনপি। এই আলোচনায় দলটি দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অনড় অবস্থান স্পষ্ট করেছে। প্রথমত, একই ব্যক্তি একযোগে সরকারপ্রধান, দলপ্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না; এই প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে। দ্বিতীয়ত, কেউ টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না; এই প্রস্তাবেও তারা একমত নয়। তবে বিএনপি জানিয়েছে, কেউ যদি টানা দুইবার প্রধানমন্ত্রী থাকেন, তাহলে এক বছর বিরতির পর আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে। ওইসব কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়।

সর্বশেষ গত রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে দিনভর বৈঠকে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। ওই প্রতিনিধিদলে ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব মনিরুজ্জামান খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০