সব খবর
৩০ এপ্রিল ২০২৫, ৫:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন পোপ নির্বাচনের সমাবেশ শুরু ৭ মে

ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে নতুন পোপ নির্বাচন করবে কার্ডিনালরা। আগামী মাসে গোপন সমাবেশে (কনক্লেভ) পরবর্তী পোপ নির্বাচনে বিশ্বজুড়ে প্রায় ১৩৫ জন রোমান ক্যাথলিক কার্ডিনাল অংশ নেবেন।

 ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ৭ মে সমাবেশ শুরু হবে সিস্টিন চ্যাপেলে। পরবর্তী পোপ নির্বাচন করতে কত সময় লাগবে, তার কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। তবে আগের ২০০৫ ও ২০১৩ সালে অনুষ্ঠিত দুটি সমাবেশ মাত্র দু’দিন স্থায়ী হয়েছিল।

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বলেন, কার্ডিনালরা প্রথমে সেন্ট পিটার্স বাসিলিকায় এক মহাসমারোহে অংশ নেবেন। এরপর ভোটদানে যোগ্যরা সিস্টিন চ্যাপেলে গোপন ব্যালটে অংশ নেবেন।

কার্ডিনালরা একবার সিস্টিন চ্যাপেলে প্রবেশ করলে, নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত বাইরের বিশ্বের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখতে পারবেন না তারা।

সমাবেশের প্রথম বিকেলে কেবল এক দফা ভোটগ্রহণ হবে। এরপর প্রতিদিন সর্বোচ্চ চারবার ভোট হবে। নতুন পোপ নির্বাচনের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। ফলে এতে সময় লাগে।

প্রতিটি কার্ডিনাল একটি সরল কার্ডে ভোট প্রদান করেন যেখানে ল্যাটিন ভাষায় লেখা থাকে, আমি সর্বোচ্চ ধর্মগুরু হিসেবে নির্বাচিত করছি। এরপর তারা তাদের নির্বাচিত প্রার্থীর নাম লেখেন।

সমাবেশের তৃতীয় দিন শেষ হলেও যদি কোনও সিদ্ধান্তে পৌঁছানো না যায়, তাহলে কার্ডিনালরা এক দিনের জন্য প্রার্থনায় বিরতি নিতে পারেন। সিস্টিন চ্যাপেলের বাইরে বিশ্বজনতা চিমনি থেকে বের হওয়া ধোঁয়ার দিকে নজর রাখবে।

যদি কালো ধোঁয়া দেখা যায়, তার মানে আরেক দফা ভোটগ্রহণ হবে। সাদা ধোঁয়া দেখা দিলে বোঝা যাবে যে নতুন পোপ নির্বাচিত হয়েছেন।

২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস। গত শনিবার রাজনীতিবিদ ও রাজপরিবারের সদস্যরাসহ হাজার হাজার শোকাহত মানুষ সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন।

রোববার পোপ ফ্রান্সিসের সমাধির ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায় একটি সাদা গোলাপ একটি পাথরের ওপর রাখা, যেখানে তার পন্টিফিকেটকালে ব্যবহৃত নাম খোদাই করা, আর তার ঠিক ওপরে একটি ক্রস উজ্জ্বল আলোয় আলোকিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০