সব খবর
১ মে ২০২৫, ৮:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাফ নদ থেকে চার জেলেকে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া সীমান্ত এলাকায় নাফ নদ থেকে চার রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বৃহস্পতিবার (১ মে) সকালে দমদমিয়ার লাল দ্বীপসংলগ্ন নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন—আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর। তিনি বলেন, ‘প্রতিদিনের মতো আজও কয়েকজন রোহিঙ্গা যুবক ড্রামের ভেলা দিয়ে নাফ নদে মাছ ধরতে যায়। সকালেই হঠাৎ করে মিয়ানমার থেকে আসা আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা তাদের ঘিরে ধরে। অস্ত্রের মুখে চার জেলেকে নৌকাসহ ধরে নিয়ে যায় তারা। তবে আরও কয়েকজন জেলে সাঁতরে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন।’

ঘটনার পর স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান মাঝি মোহাম্মদ নুর।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

স্থানীয় জেলে মোহাম্মদ আলম বলেন, ‘আরাকান আর্মির ভয়ে আমরা সব সময় আতঙ্কে থাকি। মাঝেমধ্যেই তারা জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু কার্যকর কোনো প্রতিরোধ গড়ে ওঠেনি। আজকের ঘটনার পর জেলেদের মাঝে চরম ভীতি দেখা দিয়েছে।’

স্থানীয়রা জানান, সীমান্তবর্তী নাফ নদে নিরাপত্তা জোরদার না করা হলে এ ধরনের অপহরণের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০