সব খবর
৩ মে ২০২৫, ৭:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দায়িত্ব নেওয়ার আগেই ব্রাজিলের ওপর ক্ষুব্ধ আনচেলত্তি

রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি। সেরে ফেলেছেন মৌখিক চুক্তি, জুনের প্রথম সপ্তাহে যোগ দিবেন সেলেসাওদের শিবিরে। এমন সংবাদ ঢালাওভাবে প্রচার করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো। তাতে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের ওপর ক্ষুব্ধ হয়েছে আনচেলত্তি। 

 

শুধু আনচেলত্তি ব্রাজিলের ওপর চটেছেন তা নয়। রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ক্ষেপেছেন আনচেলত্তি ওপর। কারণ, রিয়াল প্রেসিডেন্টকে না জানিয়ে ব্রাজিলের সঙ্গে চুক্তি করেছেন এই ইতালিয়ান কোচ।

যদিও ব্রাজিলের দায়িত্ব নেওয়ার বিপক্ষে সরাসরি আনচেলত্তি কিছুই জানাননি, এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে মৌসুম শেষে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে, প্রশ্নটি এড়িয়ে গেছেন কিংবদন্তি এই কোচ। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার বিষয়টি স্থগিত রাখতে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে জানিয়েছেন আনচেলত্তি। যার মূল কারণ, ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়ে দিয়েছেন জুনে রিয়াল ছেড়ে তিনি চলে গেলে তার অবশিষ্ট বেতন দিবে না রিয়াল মাদ্রিদ। তাতে দোটানায় পড়েছেন রিয়ালের ইতিহাসের অন্যতম সেরা এই কোচ।

এসবের মাঝে আনচেলত্তির হাতে ব্রাজিলের দায়িত্ব দিতে থেমে নেই দেশটির ফুটবল কনফেডারেশন। তারা চালিয়ে যাচ্ছে সব ধরনের তদবির। যে কোনো মূল্যে আনচেলত্তিকে চান ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজ। তাও সেটা ক্লাব বিশ্বকাপের আগে। যার কারণে খুব শিগগিরই এই বিষয়ে রিয়াল মাদ্রিদ এবং আনচেলত্তির সঙ্গে চূড়ান্ত বেঠকে বসবে ব্রাজিল। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো সূত্র মতে, লা লিগা শেষ হওয়া পর্যন্ত রিয়ালে থাকছেন আনচেলত্তি। রিয়াল প্রেসিডেন্ট পেরেজেরও একই চাওয়া।

অন্যদিকে, গুঞ্জন আছে আগামী মৌসুমে রিয়ালের দায়িত্ব নিতে যাচ্ছেন জাভি আলোনসো। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপের আগেই আলোনসোকে দেখা যেতে পারে রিয়ালের ডাগ আউটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০