সব খবর
৫ মে ২০২৫, ৫:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাসনাতের গড়িতে হামলার ঘটনায় ছাত্রদল সম্পাদক নাছিরের স্ট্যাটাস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চল শাখার মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

 

রোববার (৪ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই হামলার প্রতিবাদ জানান।

স্ট্যাটাসে নাছির লেখেন, “জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। পতিত ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা এখন জীবনসংকটে রয়েছেন।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিক ও সামাজিকভাবে মোকাবিলার বদলে যখন সব মনোযোগ শুধু নিজস্ব রাজনৈতিক প্রচারণায় ব্যয় হচ্ছে, তখনই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক দিশা থেকে জনগণ ক্রমেই বঞ্চিত হচ্ছে।”

নাছির উদ্দীন তাঁর স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, “ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখাই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য হওয়া উচিত।”

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় গাজীপুরের বাসন থানার বাসন সড়ক এলাকায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০