সব খবর ডেস্ক
৫ মে ২০২৫, ৬:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ হকিতে ব্যর্থ হলো কেন

স্বাধীনতার পর এবারই প্রথম বাংলাদেশ হকি দল এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে। প্রতিটা এশিয়া কাপে খেলে আসা বাংলাদেশ হকি দল এবার ইন্দোনেশিয়া থেকে ব্যর্থতা নিয়ে ঘরে ফিরেছে। দেশকে লজ্জায় ফেলেছে হকির নীতিনির্ধারকরা। গত চার বারের এএইচএফ কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার সেমিফাইনালে হেরে বিদায় নেয়। 

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) হকির ব্যর্থতা খুঁজে বের করতে একটি কমিটি গঠন করেছে। তিন সদস্যের কমিটি ডেকেছে তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিকে। জিমির সঙ্গে কথা বলতে চায় এনএসসি। জিমি জানিয়েছেন তাকে এনএসসি থেকে চিঠি পাঠানো হয়েছে। হকির ব্যর্থতা নিয়ে কথা বলতে চায়।

জিমি বলেন, ‘আমি গিয়ে কী করব। কী কথা বলব।’ জাতীয় দল গঠনে নানা বির্তক সৃষ্টি করেছিল হকি ফেডারেশন। দেশের স্বার্থ না দেখে ব্যক্তিগত পছন্দ অপছন্দকে গুরুত্ব দিয়েছে বলে মনে করা হচ্ছে। পরশু দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়াঙ্গনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে হকি নিয়ে সমালোচনা হয়েছে। হকি দেশের মানুষকে লজ্জায় ফেলেছে বলেও বলা হয়েছে। সংগঠনের নেতারা হকিতে ফ্যাসিস্ট সরকারের লোকজন বসে আছেন বলে মন্তব্য করা হয়েছে। তারা সবাই মিলে হকিতে দেশের ক্ষতি করছেন বলে বলা হয়েছে। তারপরই গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ হকির ব্যর্থতা নিয়ে কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম জানিয়েছেন তাদের কমিটি দেখবে কোথায় কোথায় সমস্যা ছিল। কেন পারল না সেগুলো দেখার কথা বলা হয়েছে কমিটির দায়িত্বপ্রাপ্তদেরকে। তিনি বলেন, ‘প্রয়োজনে সাবেক খেলোয়াড়দের সঙ্গেও কথা বলা হবে। পরামর্শ নেওয়া হবে।’

৪৩ বছর পর এশিয়া কাপে উঠতে ব্যর্থ হয়েছে কোচ মামুন উর রশিদের দল। এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে খেলার টিকিট নিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় গিয়েছিলেন মামুন উর রশিদ। কিন্তু দলের ব্যর্থতা নিয়ে তাকে ফিরতে হলো।

৩২ বছর বয়স দেখিয়ে বাংলাদেশের হকির অভিজ্ঞ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিকে হকি ফেডারেশন বাদ দিয়েছিল। তাকে কেন বাদ দেওয়া হলো সেটা নিয়ে চুপ ছিলেন কোচ। জিমি খেললেই যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যেতো তা-ও না। ফাইনালে উঠতেও পারত। ফাইনালে না উঠতে পারলেও বলা যেত সর্ব শক্তি নিয়েই বাংলাদেশ চেষ্টা করেছে। দেশের সব ভালো খেলোয়াড়কে নিয়েই লড়াই করেছে। এখন আর সে কথা বলার সুযোগ নেই। বলার মতো মুখ রাখেনি হকি ফেডারেশন। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানিয়েছেন তারা কোচ ম্যানেজারের কাছে রিপোর্ট চেয়েছে। সেটা দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০