সব খবর
৮ মে ২০২৫, ৬:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গৃহবধূকে শ্লীলতাহানি: ছাত্রদল নেতার বিচারের দাবিতে মাদানীর সংবাদ সম্মেলন

নেত্রকোনার পূর্বধলায় এক গৃহবধূকে (১৮) শ্লীলতাহানির ঘটনায় ছাত্রদল নেতা মো. সালমান রহমান পল্লবসহ জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মো. রফিকুল ইসলাম মাদানী।

বুধবার (৭ মে) রাত ৮টা দিকে পূর্বধলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এর আগে সন্ধ্যায় নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী ছাত্রদলের বিতর্কিত ওই নেতাকে দল থেকে বহিষ্কারের কথা জানান।

সালমান রহমান পল্লব নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের গোহালাকান্দা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

এদিকে সংবাদ সম্মেলনে মাদানী বলেন, আমি এ ঘটনার তীব্র নিন্দা জানায়। শ্লীলতাহানির ঘটনায় জড়িত পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমানসহ দায়ীদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এর আগে দুপুর ৩টা দিকে ওই নারীকে শ্লাতাহানির অভিযোগ নেতা সালমান রহমান পল্লবের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দেন মাদানী। এসময় সেখানে তিনি লিখেন, ‘আমি স্তব্ধ, বাকরুদ্ধ— বলার মতো কোনো ভাষা নেই। এসব কথার কারণে আওয়ামী লীগের লোকজন হয়তো হাসাহাসি করবে, কিন্তু বাস্তবতা ত এড়িয়ে যাওয়া যাবে না! আমার এক চাচাতো ভাই তার ভাতিজিকে নিয়ে ঢাকা যাচ্ছিল। সে নিজে প্রাইভেটকার চালক, আর মেয়েটি পিছনের সিটে শুয়ে ছিল। মেয়েটি বিবাহিত। পথে পূর্বধলা থানা ছাত্রদলের আহ্বায়ক পল্লব ও তার দলবল মিলে শ্যামগঞ্জ বাজারে রাতে ২০-২৫ জনের একটি দল গাড়ি থামিয়ে টেনে হিঁচড়ে মেয়েটিকে নামিয়ে শ্লীলতাহানি করে। তারা মেয়েটিকে চড়থাপ্পড় মারে এবং জোরপূর্বক নিয়ে যায়। আমার ভাই তাদের থামাতে গেলে তাকেও মারধর করা হয়। মেয়েটিকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়। পরে আমরা পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করি..’

এদিকে বৃহস্পতিবার সকালে নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী বলেন, সালমান রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় কেন্দ্রীয় কমিটি তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর (২১) বাবার বাড়ি পূর্বধলার জারিয়া ইউনিয়নে। তিনি স্বামীসহ রাজধানী ঢাকায় থাকেন। কয়েক দিন আগে তিনি বাবার বাড়ি গিয়েছিলেন। তার চাচা রাজধানীতে অ্যাম্বুলেন্স চালান। গত মঙ্গলবার বিকেলে তার চাচা সেখান থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সে নেত্রকোনায় আসেন। পরে রোগীকে নির্দিষ্ট স্থানে রেখে তিনি গ্রামের বাড়ি থেকে রাতে ওই নারীকে অ্যাম্বুলেন্সে নিয়ে রাজধানীতে ফিরছিলেন। রাত সাড়ে ১২টার দিকে অ্যাম্বুলেন্সটি উপজেলার বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের কুমুদগঞ্জ মোড় এলাকায় পৌঁছালে সালমান রহমানের নেতৃত্বে কয়েকজন যুবক তাদের থামান। এ সময় তার নির্দেশে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে ওই নারীকে নামিয়ে শ্লীলতাহানি করেন অন্য যুবকেরা। এ সময় বাধা দিলে ওই নারী ও তার চাচাকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করা হয়।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, ভিকটিমের বাবা বাদী হয়ে এ বিষয়ে মো. সালমান রহমান পল্লবসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০