সব খবর
৮ মে ২০২৫, ৮:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শম্ভুর স্ত্রী মাধবীর ২ ফ্ল্যাট জব্দ ও ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বরগুনা-১ আসনের সাবেক সাংসদ এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের নামে রাজধানীর ২টি ফ্ল্যাট জব্দ ও ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (৬ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

 

দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. রুহুল হক জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

 

জব্দ হওয়া সম্পদের মধ্য রাজধানীর গুলশান-১ এ থাকা ২৮৪৬ বর্গফুটের একটি ফ্ল্যাট ও গ্যারেজের গাড়ি পার্কিং স্পেস, যার দলিলমূল্য ২৯ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়াও রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকা ১৫৬৩ বর্গফুটের আরও একটি ফ্ল্যাট, যার দলিলমূল্য ৫৩ লাখ ২৪ হাজার টাকা। এছাড়াও মাধবী দেবনাথের নামে বিভিন্ন ব্যাংকে থাকা সাতটি হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে ৫১ লাখ ৭০ হাজার ৮৯৭ টাকা জমা রয়েছে।

 

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান। মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন। অন্যথায়, এসব সম্পদ হস্তান্তর বা বিক্রি হয়ে যেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০