পটুয়াখালী প্রতিনিধি
১১ মে ২০২৫, ৮:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালী এলএ শাখার চিহ্নিত দালালদের লাগাম টানার কেউ নেই, অফিস কর্তৃপক্ষ নিরব

পটুয়াখালী এলএ শাখার জমি অধিগ্রহণ কে পুঁজি করে দালালদের দৌরাত্ম্য থামছে না। অফিসের কর্তারা এ বিষয় নিশ্চুপ থাকায় সঠিক জমিদাতারা হয়রানির শিকার হচ্ছেন। জানা গেছে, দালালরা বাড়ি-ঘর ও অর্থ সম্পদের মালিক বনে গেলেও জমিদাতাদের হয়রানি হতে হতে টাকা -পয়সা থেকে শুরু করে জুতার তলা পর্যন্ত ক্ষয় হয়ে যাচ্ছে। তবুও তাদের দালাল ও হয়রানি পিছু ছাড়ছে না।

জাতি ধর্ম নির্বিশেষে নারী-পুরুষ কেউ বাদ যাচ্ছে না তাদের হাত থেকে। দালালদের মূল লক্ষ্যেই হচ্ছে কোথায় কার জমি আছে,কার কার্ডের জমি আছে এ গুলোর তথ্য উপাথ্য সংগ্রহ করে জমিদাতাদের হয়রানি করা। তাতে কোনও সুফল না পেলে ভুয়া কাগজপত্র তৈরী করে কতিপয় ব্যক্তিদের জমির মালিক সাজিয়ে এলএ শাখায় আপত্তি দিয়ে প্রকৃত মালিক কে বঞ্চিত করা কিংবা কৌশল অবলম্বন করে তাদের থেকে ব্লাংক চেক নিয়ে আপোষ – মিমাংসা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে লাভবান হচ্ছে দালালরা।

এ যেন দেখার কেউ নেই। দালালরা গ্রাম থেকে শহর ও এল এ শাখার পরতে পরতে অফিস স্টাফ এবং মাস্তান সহ বিভিন্ন শ্রেণির মানুষজন কে ম্যানেজ করে তারা বিশাল একটা সিন্ডিকেট গড়ে তুলেছেন। এ জন্য দালালরা দুদক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের পর্যন্ত কেয়ার করেন না।

দালালদের হাত এত লম্বা যে তাদের কেউ কিছু করতে পারছেন না।দালারা এ সকল কাজ কর্ম সারতে পটুয়াখালী ডিসি কোর্টের পশ্চিম পার্শ্বের প্রায় দোকান পাঠ ও হোটেল কে তাদের অফিস বানিয়ে ফেলেছেন। পাঠক মহল চোখ রাখুন এ পত্রিকার প্রতিটি সংখ্যায় অচিরেই প্রকাশ হচ্ছে কলাপাড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলার কে কে পটুয়াখালী এল এ শাখায় দালালি করে এবং তারা অবৈধ টাকায় কোথায় কোথায় জমি ক্রয়, আলিশান বাড়িঘর করেছেন ও কাদের কে টাকা পয়সা দিয়েছেন। অন্যদিকে এলএ অফিসের সাবেক ও বর্তমান এলএ অফিসার থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত কে কে কোথায় আলিশান বাড়ি ঘর- ব্যাংক ব্যালেন্স করেছেন এবং অবৈধ আয়ের গরমে ২য় বিবাহ পর্যন্ত করেছেন তারা। অনুসন্ধান শেষে তার ফিরিস্তি প্রকাশ করা হবে( চলবে)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০