সব খবর
১৬ মে ২০২৫, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্থলবাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন পুতিন

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (১৫ মে) রাশিয়ার সামরিক বাহিনীর স্থলবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিয়ুকভকে বরখাস্ত করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে অপসারণ করলেন পুতিন। খবর এএফপির। 

 

২০১৪ সাল থেকে রাশিয়ার স্থলবাহিনীর দায়িত্বে ছিলেন সালিয়ুকভ। তিনি সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইউক্রেনের আক্রমণে জড়িত থাকার তদারকি করেছিলেন। এর আগে চার বছর ধরে জেনারেল স্টাফের উপ-প্রধান ছিলেন তিনি।

এক সপ্তাহেরও কম সময় আগে, সালিয়ুকভ বর্তমান প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভের সঙ্গে রেড স্কয়ারে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ পরিচালনা করেন।

গত বছর থেকে রাশিয়ার আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সামরিক ও প্রতিরক্ষা খাতের এক ডজনেরও বেশি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। তাদের অনেকের বিরুদ্ধে ব্যক্তিগত লাভের জন্য বড় প্রকল্প থেকে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে।

১৯৯০ সাল থেকে বিভিন্ন শীর্ষ পদে থাকার পর গত বছর পদাবনতি দেওয়া হয় পুতিনের দীর্ঘদিনের মিত্র শোইগুকে।

এদিকে ক্রেমলিন অস্বীকার করে বলেছে, ইউক্রেনে বিপর্যয়ের পর রাশিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের গ্রেপ্তার এবং বরখাস্ত করা সামরিক প্রতিষ্ঠান শুদ্ধি অভিযানের অংশ নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০