সব খবর ডেস্ক
১৭ মে ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিস্তার পানিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন

তিস্তার পানি বেড়ে যাওয়ায় ভেসে গেছে চরের কৃষকদের স্বপ্ন। কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ও দলদলিয়া ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলে বর্গাচাষ, ধার-দেনা আর স্বপ্নের বিনিময়ে চাষ করা বাদামসহ রবিশস্য এখন পানির নিচে। চোখের সামনে ফসল তলিয়ে যেতে দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি অনেক কৃষক।

 

থেতরাই ইউনিয়নের বাদাম চাষি আলী আকবর বলেন, “অন্যের জমি বর্গা নিয়ে বাদাম চাষ করেছিলাম, এখন সব ডুবে গেছে। এই দেনা এখন কীভাবে শোধ করবো?” কথা বলার সময় চোখে জল আটকে রাখতে পারেননি তিনি।

উলিপুরে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে বাদাম ক্ষেত। ছবি: ইত্তেফাকউলিপুরে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে বাদাম ক্ষেত। ছবি: ইত্তেফাক

তিস্তার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় পুরো চরজুড়ে বাদাম, পাট, ভুট্টা, কাউন, মুগডাল, মরিচ, শাকসবজি—সব রবিশস্য তলিয়ে গেছে। সরেজমিনে থেতরাই ও দলদলিয়া ইউনিয়নের চরে গিয়ে দেখা যায়, অনেক কৃষক বৃষ্টিতে ভিজে কাঁচা বাদাম তুলে ঘরে ফিরছেন হতাশ হয়ে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চরাঞ্চলে ২৩০ হেক্টর জমিতে চিনাবাদাম, ৪০০ হেক্টর জমিতে পাট এবং অন্যান্য শস্য মিলে আরও প্রায় ২৫ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছিল। মাঝারি থেকে ভারী বৃষ্টির কারণে তিস্তার পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় এসব ফসলের অধিকাংশই পানির নিচে তলিয়ে গেছে।

উলিপুরে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে বাদাম ক্ষেত। ছবি: ইত্তেফাকউলিপুরে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে বাদাম ক্ষেত। ছবি: ইত্তেফাক

থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার চরের চাষি লাল মিয়া, ফরিদ শেখ, আলী আকবর, নিলুফার, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, হোসেন আলী, সুরুজ্জামান ও দলু শেখ—সবাই তাদের জমির ফসল হারিয়ে এখন দিশেহারা। তারা বলেন, “স্বপ্ন ছিল বাদাম বিক্রি করে লাভবান হবো। এখন তো সব শেষ। ধারদেনার টাকা শোধ করবো কীভাবে? সংসারই বা চলবে কেমন করে?”

দলদলিয়া ইউনিয়নের আরেক চাষি শুকাব্বর বলেন, “জীবনে এমন ক্ষতি আর দেখিনি। কথায় বলে, ‘সব হাড় গিয়েছে’। এখন বসে থাকলেও উপায় নেই।”

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশাফে হোসেন জানান, তিস্তার পানিতে উপজেলার চারটি ইউনিয়নের প্রায় দুই হেক্টর বাদাম ক্ষেত সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারিভাবে প্রণোদনার ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০