সব খবর
১৮ মে ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক যুগ আগের বাতিল রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি ১৫ জুলাই

শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপন দুর্নীতির বাতিল হওয়া মামলার রায়ের বিরুদ্ধে ৫ হাজার ৪৫২ দিন বিলম্ব মার্জনা চেয়ে লিভ টু আপিল করেছে দুর্নীতি দমন কমিশন। এক যুগের বেশি সময় আগে হাইকোর্ট রায় দিয়েছিলেন।

দুদকের এই আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১৫ জুলাই তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ রোববার (১৮ মে) এই তারিখ ধার্য করেন।

আইনজীবীর তথ্য অনুসারে, ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক সাব্বির হাসান বাদী হয়ে শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলার কার্যক্রম বাতিল চেয়ে শেখ হাসিনা হাইকোর্টে আবেদন করেছিলেন। চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ১৩ এপ্রিল হাইকোর্ট মামলাটি বাতিল ঘোষণা করে রায় দেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৫ হাজার ৪৫২ দিন বিলম্ব মার্জনা চেয়ে চলতি বছরের ৫ মার্চ লিভ টু আপিল করে দুদক। লিভ টু আপিলটি ১৭ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। সেদিন চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ১৮ মে নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় বিষয়টি আজ আপিল বিভাগের কার্যতালিকায় ২৬ নম্বর ক্রমিকে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০