নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকাতির প্রস্তুতি কালে উত্তরায় ৬ ডাকাত গ্রেফতার

রাজধানীর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-। রাসেল মিয়া (২২) মোঃ সাগর (১৯) নাহিদ মিয়া (১৯) সুমন বাবু (৩১) জাফর মোল্লা (২২) ও আব্দুল আজিজ (২২)। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি চাপাতি, দুইটি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়।শুক্রবার (২৩ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৩:৩৫ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরের আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরের আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়কের ফ্লাইওভারের ১৫৩ নম্বর পিলারের পশ্চিম পাশের ফাঁকা জায়গায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে পশ্চিমা থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছয়জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় গ্রেফতারকৃতরাসহ পলাতক অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০