মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের পেষকার বাড়ীতে হোসাইন (৭) কে শ্বাস রোধে হত্যা করে মৃতদেহ জঙ্গলে ফেলে রাখে আসামি আরিয়ান ওরফে মাহিম (২০)।
গত শুক্রবার ২৩ মে বিকেল ৪ টা থেকে ২৫ মে রাত ০১.৩০ এর মধ্যে এই হত্যাকাণ্ড হয়। মৃত হোসাইন (৭) টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মো.জুয়েল এবং মোছাম্মদ সালমা বেগমের সন্তান। নিহত হোসাইন আড়িয়ল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীতে লেখাপরা করতো।
আসামি আরিয়ান ওরফে মাহিম (২০) টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের ডুলিহাটা গ্রামের মৃত মানিক ও নারগিস বেগমের ছেলে। উক্ত বিষয়টি আরিয়ান ওরফে মাহিম (২০) এর মা মৃতের পরিবারের লোকজনদের জানায়। এই তথ্য পেয়ে মৃতের বাবা সহ স্থানীয় লোকজন ঘটনাটি টঙ্গীবাড়ী থানা পুলিশ কে অবহিত করে। টঙ্গীবাড়ী থানা অভিযান পরিচালনা করে আসামী আরিয়ান ওরফে মাহিম (২০) কে আটক করে জিজ্ঞাসাবাদের পর তার দেখানো মোতাবেক মৃত হোসাইন (৭) এর মৃতদেহ হাত-পা বাধা অবস্থায় ২৫ মে ২০২৫ তারিখ সকাল ০৬.০০ টায় টঙ্গীবাড়ী থানাধীন, ধীপুর ইউনিয়নের, পলাশ পুর পেশকার বাড়ী জঙ্গল হতে উদ্ধার করেন। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. মুহিদুল ইসলাম জানান- এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
টঙ্গীবাড়ীতে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
মুন্সীগঞ্জ প্রতিনিধি
‘নিয়মিত ভূমি কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। আলোচনা সভা, প্রশক্ষিন ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে রবিবার (২৫মে) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান। এর আগে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালী টি টঙ্গীবাড়ী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসিফ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জয়নুল আলম তালুকদার, মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন শেখ, কানুনগো (অতিরিক্ত দায়িত্ব) আবু হানিফ,টঙ্গীবাড়ী থানার এসআই মুস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা কারিমা বেগম,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ আলম বিপ্লব, সার্ভেয়ার সাইফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা সদস্য সচিব জাহিদ হাসান সহ বিভিন্ন ইউনিয়নের তহসিলদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মন্তব্য করুন