সব খবর ডেস্ক
২৫ মে ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে রং মিস্ত্রিকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১

সাভারে রং মিস্ত্রিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি মেহেদী হাসানকে (৬৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। তিনি সাভার পৌর এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে।

র‍্যাব-৪ এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, গতকাল বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের গাছা থানার তারগাছ এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি লাইসেন্সকৃত রিভলভার ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান স্বীকার করেন পূর্ব শত্রুতার জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে তিনি রং মিস্ত্রি শাহীনকে রিভলভার দিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গত সোমবার (১৯ মে) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ইয়ামিন চত্বর ব্যাংক কলোনি এলাকায় (সাবেক এমপি সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে) ওই হত্যাকাণ্ড ঘটে।

নিহত শাহীন (২৮) ইয়ামিন চত্বর এলাকার বরুন দাসের গ্যারেজে রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তিনি সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুরের বাসিন্দা কবির হোসেনের ছেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০