সব খবর
২৬ মে ২০২৫, ৫:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অজ্ঞানপার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণপিটুনি, থানায় মামলা

সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞানপার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। রোববার (২৫ মে) দুপুর পৌনে ১টার দিকে সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী হাইস্কুলে রোডের ভৌমিক মার্কেটে এ ঘটনা ঘটে।

সবশেষ সোমবার গণপিটুনির ঘটনায় মামলা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

তিনি জানান, এ ঘটনায় রাতে ইদ্রিস আলী নামে একজন দোভাষী মামলা করেছেন। তিনি ওই দুই ইরানি যুবককে দেখাশোনা করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রোববার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী বাজারের সুদীপ্ত ভৌমিক মার্কেটের একটি পোল্ট্রি ফিড দোকানে দুটি পুরাতন ৫০০ টাকার নোট পরিবর্তন করতে যান দুজন ইরানি যুবক। দোকানদার সেটা পরিবর্তনও করে দেন। তবে সেটা নতুন না হওয়ায় তারা আবারও পরিবর্তন করে দিতে বলেন।

একপর্যায়ে দোকানদার নতুন টাকা নাই বলে ক্যাশ বাক্স তাদের খুলে দেখায়। পরে মার্কেট ও আশপাশে থাকা স্থানীয়রা অজ্ঞানপার্টি সন্দেহে ইরানি নাগরিক হুসাইনকে কিলঘুষি ও চর থাপ্পড় দিয়ে জখম করে। তার সঙ্গে থাকা ৪০ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং স্মার্ট ফোন ছিনিয়ে নেয়। একজনের হাতে থাকা লাঠি দিয়ে আস্কান নামের আরেক ইনারি নাগরিককে মাথায় ও পায়ে আঘাত করা হয়। এতে তার কপাল ও বাম পায়ে জখম হয়ে রক্তক্ষরণ হয়। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০