সব খবর
৭ অক্টোবর ২০২৪, ১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনৈক্যের কারণে ফ্যাসিবাদ যেনো ফিরে আসতে না পারে সে ব্যাপারে সচেতন থাকতে হবে – ড. আহমদ আবদুল কাদের

ঢাকা, ৭ অক্টোবর ২০২৪: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে মনোনিবেশ করতে হবে। আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদ যেনো ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে তাত্ত্বিক কথার পরিবর্তে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুবা সরকারের প্রতি জনগণ ক্ষুব্ধ হয়ে উঠবে। জনগণ যদি বিক্ষুব্ধ হয় তাহলে এর ফলাফল ভালো হয় না। ইসলামী যুব মজলিস আয়োজিত “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজের ভূমিকা” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের উপরোক্ত কথাগুলো বলেন।
আজ বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন- খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাগপার সভাপতি রাশেদ প্রধান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট মো: আকবর হোসেন, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি মো: মহিউদ্দিন জামিল, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হোসাইন, উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দীন আহমদ খন্দকার, সাধারণ সম্পাদক মুফতী আজিজুল হক, জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুরের পরিচালক কাজী আরিফুর রহমান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০