বিনোদন প্রতিনিধি
২৯ মে ২০২৫, ৪:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রযোজকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ অভিনেত্রীর

বলিউড অভিনেত্রী অম্রুতা সুভাষ সেক্রেড গেম’ ও ‘গল্লি বয়’ সিনেমার মাধ্যমে পেয়েছেন জনপ্রিয়তা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথম সারির এক প্রযোজকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এ অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এক নামকরা প্রযোজকের কাছে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন অম্রুতা সুভাষ। তবে তার নাম প্রকাশ করেন নি তিনি।

অভিনেত্রী বলেন, ‘একদিন আমি সিঁড়ি দিয়ে উঠছি। সঙ্গে সঙ্গে এক অদ্ভুত অনুভূতি হলো। আমার মনে হলো, কোমরে কেউ স্পর্শ করছে। পেছন ফিরে দেখি এক বড় মাপের প্রযোজক।’

সঙ্গে সঙ্গে সেই প্রযোজককে অম্রুতা প্রশ্ন করেছিলেন, ‘এইমাত্র আপনি কী করলেন? এটা কী ধরনের ব্যবহার?’ তারপর নাকি সেই প্রযোজক এমন ভান করেছিলেন, যেন কিছুই ঘটেনি। তবে থেমে থাকেননি অম্রুতা। ফের প্রশ্ন করেন, ‘এটা আপনি কী করেন?’ অম্রুতার গলার আওয়াজ শুনে সবাই চমকে যান। ঘাবড়ে গিয়ে সেই প্রযোজক বলেছিলেন, তিনি নাকি অভিনেত্রীর পোশাক ঠিক করে দিয়েছেন। এই উত্তর শুনে আরও রেগে যান অম্রুতা। তিনি বলেন, ‘সেটা আপনাকে দেখতে হবে না। সাহস কীভাবে হয় আমাকে স্পর্শ করার?’

আরও একটি ঘটনার কথা তুলে ধরেন অম্রুতা। এ ঘটনায়ও আরেক প্রযোজকের কথা উল্লেখ করেছেন অম্রুতা। তিনি নাকি প্রতিদিন রাত হলেই অম্রুতার সঙ্গে মদ্যপান করতে চাইতেন।

প্রথম দিকে এড়িয়ে গেলেও পরে জবাব দিয়েছিলেন তিনি। অম্রুতা একদিন সবার সামনে বলেছিলেন, ‘স্যার, আপনি আমার বাবার বয়সী। এভাবে কেন আমার সঙ্গে কথা বলছেন? কী সমস্যা আপনার?’ সেই প্রযোজকের চোখে চোখ রেখে কথাগুলো বলেছিলেন অভিনেত্রী।

অম্রুতার এই সাক্ষাৎকারে প্রকাশ্যে আসার পর অনেকে অনুসারীই তার সাহসের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার বলেছেন অভিযুক্ত প্রযোজকদের নাম প্রকাশ করতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০